, |

চট্টগ্রাম - 🌤️ 28° সে. | 💧 আদ্রতা 87%

তারেক রহমানের ব্রিকস সফর নিয়ে নতুন তথ্য নেই: ভারত

নিজস্ব প্রতিবেদক

আসন্ন ব্রিকস শীর্ষ সম্মেলনে বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমান অংশ নেবেন কি না, কিংবা তিনি না গেলে অন্য কোনো প্রতিনিধি বাংলাদেশকে প্রতিনিধিত্ব করবেন কি না—এ বিষয়ে এখনো নিশ্চিত তথ্য নেই ভারতের কাছে।

শুক্রবার (৪ সেপ্টেম্বর) নয়াদিল্লিতে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের নিয়মিত ব্রিফিংয়ে এ বিষয়ে প্রশ্ন করা হলে মুখপাত্র রণধীর জয়সোয়াল জানান, বাংলাদেশের অংশগ্রহণ নিয়ে তাঁর কাছে নতুন কোনো তথ্য নেই।

আগামী ১২ ও ১৩ সেপ্টেম্বর নয়াদিল্লিতে অনুষ্ঠিত হওয়ার কথা ব্রিকসের ১৮তম শীর্ষ সম্মেলন। সম্মেলনের আউটরিচ পর্বে বিমসটেকের বর্তমান চেয়ারম্যান হিসেবে প্রধানমন্ত্রী তারেক রহমানকে আমন্ত্রণ জানিয়েছে ভারত। এর আগে তাঁকে দ্বিপক্ষীয় সফরের জন্যও আমন্ত্রণ জানানো হয়েছিল।

তবে সম্মেলনে বাংলাদেশের প্রতিনিধিত্ব কীভাবে হবে, সে বিষয়ে এখনো কোনো সিদ্ধান্ত প্রকাশ্যে আসেনি। তারেক রহমান অংশ না নিলে তাঁর পরিবর্তে অন্য কোনো প্রতিনিধি পাঠানো হবে কি না—এ বিষয়েও দিল্লির কাছে কোনো তথ্য নেই বলে জানিয়েছেন জয়সোয়াল।

এদিকে ভারতে অবস্থানরত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাম্প্রতিক রাজনৈতিক বক্তব্য ও সাক্ষাৎকার নিয়েও ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের কাছে প্রশ্ন করা হয়। তবে এ বিষয়ে কোনো মন্তব্য করতে রাজি হয়নি দিল্লি।

ফলে ব্রিকস সম্মেলন শুরুর এক সপ্তাহ আগে বাংলাদেশের প্রতিনিধিত্ব নিয়ে এখনো স্পষ্টতা পাওয়া যায়নি।

ইতি/

আরও পড়ুন

  • সর্বশেষ
  • পঠিত