, |

চট্টগ্রাম - 🌤️ 31° সে. | 💧 আদ্রতা 72%

চট্টগ্রামে অনলাইন স্ক্যামিংয়ের অভিযোগে ভবনে অভিযান

নিজস্ব প্রতিবেদক

চট্টগ্রাম নগরীর খুলশী এলাকায় অনলাইন প্রতারণায় (স্ক্যামিং) জড়িত থাকার সন্দেহে একটি আটতলা ভবনে অভিযান চালিয়ে ৭০ জনকে আটক করেছে পুলিশ। আটক ব্যক্তিদের মধ্যে চীন, পাকিস্তান, লাওসসহ বিভিন্ন দেশের নাগরিক রয়েছেন বলে জানিয়েছে পুলিশ।

বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) নগরীর জালালাবাদ কৃষ্ণচূড়া আবাসিক এলাকার ৪ নম্বর সড়কের একটি ভবনে এ অভিযান পরিচালনা করা হয়। দীর্ঘ সময় ধরে চলা অভিযানে ওই ব্যক্তিদের আটক করা হয়।

খুলশী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আবদুর রহিম জানান, আটক ব্যক্তিদের পরিচয়, কাগজপত্র এবং সম্ভাব্য কর্মকাণ্ড যাচাই করা হচ্ছে। অনলাইন প্রতারণার সঙ্গে তাদের সম্পৃক্ততা রয়েছে কি না, তা নিশ্চিত করতে জব্দ করা ইলেকট্রনিক ডিভাইসের তথ্যও পরীক্ষা করা হচ্ছে।

অভিযানে ৬৮টি ল্যাপটপ ও ৬৫টি মোবাইল ফোন জব্দ করা হয়েছে। এসব ডিভাইসের তথ্য বিশ্লেষণে সাইবার বিশেষজ্ঞদের সহায়তা নেওয়া হচ্ছে। যাচাই-বাছাই শেষে যাদের বিরুদ্ধে সংশ্লিষ্টতার প্রমাণ পাওয়া যাবে, তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছে পুলিশ।

পুলিশের পক্ষ থেকে বলা হয়েছে, অভিযান ও যাচাই প্রক্রিয়া শেষ হওয়ার পর এ বিষয়ে বিস্তারিত তথ্য জানানো হবে।

ইতি/

আরও পড়ুন

  • সর্বশেষ
  • পঠিত