চট্টগ্রামের লোহাগাড়ায় বার আউলিয়া ডিগ্রি কলেজে বৃক্ষরোপণ কর্মসূচি পালন করেছে উপজেলা ছাত্রদল।
সম্প্রতি কলেজ প্রাঙ্গণে আয়োজিত এ কর্মসূচিতে উপস্থিত ছিলেন কলেজের ক্রীড়া শিক্ষক মোহাম্মদ আলমগীর, লোহাগাড়া উপজেলা ছাত্রদল নেতা এম কে মারুফ, বার আউলিয়া কলেজ ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক সাজ্জাদসহ সংগঠনের নেতাকর্মীরা।

কর্মসূচির মাধ্যমে শিক্ষাপ্রতিষ্ঠানের পরিবেশ আরও সবুজ ও পরিচ্ছন্ন করার পাশাপাশি শিক্ষার্থী ও তরুণদের মধ্যে বৃক্ষরোপণ ও পরিবেশ সংরক্ষণে সচেতনতা তৈরির ওপর গুরুত্ব দেওয়া হয়।
আয়োজকরা বলেন, পরিবেশের ভারসাম্য রক্ষা ও ভবিষ্যৎ প্রজন্মের জন্য সবুজ পরিবেশ নিশ্চিত করতে নিয়মিত বৃক্ষরোপণ ও গাছের পরিচর্যা প্রয়োজন।
এ সময় কলেজ ক্যাম্পাসকে সবুজায়নের পাশাপাশি শিক্ষার্থীদের পরিবেশবান্ধব কর্মকাণ্ডে সম্পৃক্ত হওয়ার আহ্বান জানানো হয়।
ইতি/
