, |

চট্টগ্রাম - 🌤️ 31° সে. | 💧 আদ্রতা 72%

রাঙ্গুনিয়ায় অপহরণ-ধর্ষণ মামলার প্রধান আসামি হাটহাজারীতে গ্রেপ্তার

নিজস্ব প্রতিবেদক

চট্টগ্রামের রাঙ্গুনিয়ায় অপহরণ করে ধর্ষণ ও সাইবার সুরক্ষা আইনে দায়ের করা মামলার প্রধান আসামি মো. মাসুদ রানাকে (৩৫) হাটহাজারী থেকে গ্রেপ্তার করেছে র‌্যাব-৭।

শুক্রবার (১১ সেপ্টেম্বর) বিকেলে হাটহাজারী থানার সুবেদার পুকুরপাড় এলাকার আনোয়ারা ম্যানশনের তৃতীয় তলায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।

র‌্যাব-৭ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে তারা জানতে পারে, রাঙ্গুনিয়া মডেল থানায় দায়ের করা মামলার এজাহারনামীয় এক নম্বর আসামি মাসুদ রানা হাটহাজারী এলাকায় অবস্থান করছেন। পরে র‌্যাবের একটি দল সেখানে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করে।

গ্রেপ্তার মাসুদ রানা রাউজান উপজেলার সুলতানপুর ইউনিয়নের কাজীপাড়া এলাকার মোহাম্মদ মিয়ার ছেলে।

র‌্যাব-৭-এর সহকারী পরিচালক (মিডিয়া) এ আর এম মোজাফ্ফর হোসেন জানান, মাসুদ রানার বিরুদ্ধে রাঙ্গুনিয়া মডেল থানায় ২০২৫ সালের ২৭ নভেম্বর মামলা নম্বর-১১ দায়ের করা হয়। মামলায় সাইবার সুরক্ষা আইন এবং নারী ও শিশু নির্যাতন দমন আইনের বিভিন্ন ধারায় অভিযোগ আনা হয়েছে।

গ্রেপ্তারের পর প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নিতে মাসুদ রানাকে রাঙ্গুনিয়া মডেল থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।

ইতি/

আরও পড়ুন

  • সর্বশেষ
  • পঠিত