, |

চট্টগ্রাম - 🌤️ 29° সে. | 💧 আদ্রতা 50%

চট্টগ্রামে ফ্লাইওভারের সড়কবাতি অচল, দুর্ঘটনার ঝুঁকি

নিজস্ব প্রতিবেদক

চট্টগ্রাম নগরের সড়ক ও ফ্লাইওভারে স্থাপিত সড়কবাতির রক্ষণাবেক্ষণ ও তদারকিতে অব্যবস্থাপনার অভিযোগ উঠেছে চট্টগ্রাম সিটি করপোরেশনের (চসিক) বিরুদ্ধে। বিশেষ করে শহীদ ওয়াসিম ফ্লাইওভারের একাধিক বাতি রাতে না জ্বলায় যানবাহন চলাচলে বিঘ্ন সৃষ্টি হচ্ছে। এতে দুর্ঘটনা ও ছিনতাইয়ের ঝুঁকি বাড়ছে বলে অভিযোগ করেছেন স্থানীয়রা।

অভিযোগ অনুযায়ী, ফ্লাইওভারের বিভিন্ন স্থানে দীর্ঘদিন ধরে সড়কবাতি অচল থাকলেও সেগুলো সচল করার কার্যকর উদ্যোগ চোখে পড়ছে না। ফলে রাতে পর্যাপ্ত আলোর অভাবে চালকদের চলাচলে সমস্যার সৃষ্টি হচ্ছে। সংশ্লিষ্টদের আশঙ্কা, দ্রুত ব্যবস্থা না নিলে আরও দুর্ঘটনা ঘটতে পারে।

চলতি বছরের ৭ জুলাই রাত ১০টার দিকে শহীদ ওয়াসিম ফ্লাইওভারে মোটরসাইকেল দুর্ঘটনায় নিহত হন বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ও প্রকৌশলী ফায়াজ তাজরিয়ান। অভিযোগ রয়েছে, দুর্ঘটনার সময় ওই এলাকায় ফ্লাইওভারের সড়কবাতি জ্বলছিল না। তাঁর অকালমৃত্যুতে শোক প্রকাশ করেছেন স্বজন ও শুভাকাঙ্ক্ষীরা।

সরেজমিনে দুর্ঘটনাস্থল পরিদর্শনে দেখা যায়, ফ্লাইওভারের বেশ কয়েকটি বাতি এখনো রাতে জ্বলছে না। এতে দুর্ঘটনাপ্রবণ এলাকাটিতে পর্যাপ্ত আলোর অভাব রয়েছে।

এ অবস্থায় ফ্লাইওভারের সব সড়কবাতি দ্রুত সচল করা এবং নিয়মিত তদারকি নিশ্চিত করার দাবি জানিয়েছেন সংশ্লিষ্টরা। পাশাপাশি দুর্ঘটনার ঝুঁকি কমাতে সড়কবাতির রক্ষণাবেক্ষণে চসিকের দায়িত্বশীল ভূমিকা ও কার্যকর নজরদারি প্রয়োজন বলে মনে করছেন তাঁরা।

ইতি /

আরও পড়ুন

  • সর্বশেষ
  • পঠিত