, |

চট্টগ্রাম - 🌤️ 29° সে. | 💧 আদ্রতা 50%

চট্টগ্রাম রেঞ্জে ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ১,১৭৯

নিজস্ব প্রতিবেদক

কিশোর গ্যাং, ছিনতাই, চাঁদাবাজি, সন্ত্রাস ও মাদকবিরোধী অভিযানে চট্টগ্রাম রেঞ্জের ১১ জেলায় ২৪ ঘণ্টায় ১ হাজার ১৭৯ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। একই সময়ে কিশোর গ্যাংবিরোধী অভিযানে আটক করা হয়েছে ৬৩৩ জনকে। এ ছাড়া কার্যক্রম নিষিদ্ধ ঘোষিত সংগঠনের সদস্য সন্দেহে গ্রেপ্তার করা হয়েছে ৩০ জনকে।

বুধবার (৪ নভেম্বর) চট্টগ্রাম রেঞ্জ পুলিশের প্রকাশিত ২৪ ঘণ্টার অপরাধ পরিসংখ্যান থেকে এসব তথ্য জানা গেছে। এর আগে মঙ্গলবার (৩ নভেম্বর) এসব অভিযান পরিচালিত হয়।

গ্রেপ্তার ব্যক্তিদের মধ্যে নিয়মিত মামলায় ১২০ জন, পূর্বের মামলায় ৮১ জন, পুলিশ আইনের ৩৪ ধারায় ৪৮ জন এবং ফৌজদারি কার্যবিধির ৫৪ ধারায় ছয়জন রয়েছেন। এ ছাড়া ১৫১ ধারা ও অন্যান্য আইনে ৪৮ জন, গ্রেপ্তারি পরোয়ানায় ১৫০ জন এবং সাজা পরোয়ানায় ১৫ জনকে গ্রেপ্তার করা হয়েছে।

মাদকবিরোধী অভিযানে ৪০টি মামলা হয়েছে। ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে কারাদণ্ড দেওয়া হয়েছে ৪০ জনকে। এ সময় ৭ হাজার ৬৫০ টাকা জরিমানা আদায়ের পাশাপাশি ২৩ হাজার ৯৯৫টি ইয়াবা বড়ি ও ৫৩ কেজি ৯৬০ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়।

নিষিদ্ধ সংগঠনের সদস্য সন্দেহে গ্রেপ্তার ৩০ জনের মধ্যে কুমিল্লার ২০ জন, ফেনীর চারজন, ব্রাহ্মণবাড়িয়ার তিনজন, চাঁদপুরের দুজন এবং চট্টগ্রামের একজন রয়েছেন।

কিশোর গ্যাংবিরোধী অভিযানে আটক ৬৩৩ জনের মধ্যে ৪০৮ জনকে মুচলেকা নিয়ে অভিভাবকের জিম্মায় দেওয়া হয়েছে। বাকি ২২৫ জনের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হয়েছে।

জেলাভিত্তিক হিসাবে কিশোর গ্যাংবিরোধী অভিযানে সর্বোচ্চ ২৮২ জনকে আটক করা হয়েছে কুমিল্লায়। চট্টগ্রামে আটক হয়েছেন ৯২ জন। এ ছাড়া লক্ষ্মীপুরে ৫৭, নোয়াখালীতে ৫৫, চাঁদপুরে ৪৪, ব্রাহ্মণবাড়িয়ায় ৩৩, কক্সবাজারে ২৬, ফেনীতে ১৯, রাঙামাটিতে ১৪, খাগড়াছড়িতে সাত এবং বান্দরবানে চারজনকে আটক করা হয়েছে।

আরও পড়ুন

  • সর্বশেষ
  • পঠিত