, |

চট্টগ্রাম - 🌤️ 29° সে. | 💧 আদ্রতা 50%

চট্টগ্রামে চন্দন চাষে সাফল্য

নিজস্ব প্রতিবেদক

দুর্লভ ও মূল্যবান চন্দন কাঠের চাষে নতুন সম্ভাবনা তৈরি হয়েছে বাংলাদেশে। চট্টগ্রামের বাংলাদেশ বন গবেষণা ইনস্টিটিউট শ্বেতচন্দনের চারা উৎপাদন ও বাগান তৈরিতে সাফল্যের পর এবার লালচন্দনের চারা উৎপাদনেও অগ্রগতি অর্জন করেছে।

২০১৭ সালে শ্বেতচন্দন নিয়ে গবেষণা শুরু করে প্রতিষ্ঠানটি। প্রাথমিকভাবে বিদেশ থেকে বীজ এনে চারা উৎপাদনের চেষ্টা ব্যর্থ হলেও পরে স্থানীয় বীজ ও উপযুক্ত হোস্ট প্ল্যান্ট ব্যবহারের মাধ্যমে সফলতা আসে। ইতোমধ্যে চার হাজারের বেশি শ্বেতচন্দনের চারা উৎপাদন করেছে প্রতিষ্ঠানটি।

সংশ্লিষ্ট গবেষকদের মতে, চন্দনগাছ পাঁচ থেকে সাত বছরের মধ্যে বীজ দিতে শুরু করলেও কাঠে পূর্ণ সুগন্ধ তৈরি হতে প্রায় ২০ বছর সময় লাগে। ফলে বাণিজ্যিক উৎপাদনে যেতে প্রয়োজন দীর্ঘমেয়াদি পরিকল্পনা ও পরিচর্যা।

শ্বেতচন্দন থেকে সুগন্ধি তেল ও প্রসাধনী তৈরি করা হয়। অন্যদিকে লালচন্দনেরও রয়েছে আন্তর্জাতিক বাজারে ব্যাপক চাহিদা।

গবেষকদের আশা, দেশে চন্দন চাষ সম্প্রসারণ করা গেলে স্থানীয় চাহিদা পূরণের পাশাপাশি ভবিষ্যতে রপ্তানির সুযোগ তৈরি হবে। এতে আমদানিনির্ভরতা কমার পাশাপাশি বৈদেশিক মুদ্রা অর্জনের নতুন সম্ভাবনা তৈরি হতে পারে।

আরও পড়ুন

  • সর্বশেষ
  • পঠিত