, |

চট্টগ্রাম - 🌤️ 29° সে. | 💧 আদ্রতা 50%

মীরসরাই উপকূল দিয়ে মিয়ানমারে সার পাচারের চেষ্টা, গ্রেপ্তার ৩

নিজস্ব প্রতিবেদক

চট্টগ্রামের মীরসরাই উপকূল ব্যবহার করে মিয়ানমারে সার পাচারের চেষ্টার ঘটনায় দায়ের করা মামলায় তিনজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। রোববার (৮ নভেম্বর) রাতে উপজেলার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে তাঁদের গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার ব্যক্তিরা হলেন মহসিন সম্রাট (৫৭), আজাহার উদ্দিন (২২) ও ফাবিয়াতুল ফারাবী (২৪)।

পুলিশ সূত্রে জানা গেছে, গত ৩১ অক্টোবর রাতে উপজেলার ওসমানপুর ইউনিয়নের মুহুরী প্রকল্প এলাকায় মাছ ধরার নৌযানে সার তোলার প্রস্তুতিকালে দুটি ট্রাক জব্দ করা হয়। এ সময় ট্রাক দুটিতে থাকা ১৫ হাজার ৫০ কেজি সার উদ্ধার করা হয়।

ঘটনাটি তদন্তে আটক শ্রমিকদের দেওয়া তথ্য ও তাঁদের মুঠোফোনের কল রেকর্ড বিশ্লেষণ করে গ্রেপ্তার তিনজনের সঙ্গে যোগাযোগের তথ্য পায় পুলিশ।

জোরারগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আবদুল হালিম জানান, তদন্তের অগ্রগতি ও তথ্যপ্রযুক্তির সহায়তায় তাঁদের শনাক্ত করে গ্রেপ্তার করা হয়েছে। সোমবার দুপুরে গ্রেপ্তার ব্যক্তিদের আদালতে পাঠানো হয়েছে। এ ঘটনায় জড়িত অন্যদের শনাক্ত ও গ্রেপ্তারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।

ইতি/

আরও পড়ুন

  • সর্বশেষ
  • পঠিত