কক্সবাজারের ঈদগাঁওয়ে গণশৌচাগার থেকে উদ্ধার হওয়া নবজাতক ও তার ১৬ বছর বয়সী মাকে পৃথক দুটি বেসরকারি হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে। ওই কিশোরী স্থানীয় একটি বিদ্যালয়ের দশম শ্রেণির শিক্ষার্থী বলে জানিয়েছে পুলিশ।
ঈদগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এটিএম সিফাতুল মাজদার জানান, শিশুটি অপরিণত অবস্থায় জন্ম নিয়েছে। বর্তমানে নবজাতককে একটি বেসরকারি হাসপাতালে এবং তার মাকে পাশের আরেকটি হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে।
ওসি আরও জানান, এ ঘটনায় সম্ভাব্য আইনগত পদক্ষেপের বিষয়টি খতিয়ে দেখছে পুলিশ। তবে আপাতত মা ও নবজাতকের চিকিৎসা এবং সুস্থতা নিশ্চিত করাই অগ্রাধিকার।
এদিকে, কিশোরীর সঙ্গে সম্পর্কে জড়িত বলে অভিযুক্ত বিবাহিত পুরুষের পরিচয় শনাক্ত করেছে পুলিশ। তবে এখনো তার আটক না হওয়ার ঘটনায় স্থানীয়দের মধ্যে প্রশ্ন ও অসন্তোষ দেখা দিয়েছে। দ্রুত তাকে আইনের আওতায় এনে ঘটনার সুষ্ঠু তদন্ত ও প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন এলাকাবাসী।
ইতি/
