, |

চট্টগ্রাম - 🌤️ 29° সে. | 💧 আদ্রতা 50%

চবির ভর্তি আবেদনে নতুন সময়সূচি

নিজস্ব প্রতিবেদক

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) ২০২৬-২৭ শিক্ষাবর্ষে স্নাতক প্রথম বর্ষের ভর্তি পরীক্ষার অনলাইন আবেদনের সময়সূচিতে পরিবর্তন আনা হয়েছে। নতুন সিদ্ধান্ত অনুযায়ী, আগামী ১০ ডিসেম্বর ২০২৬ সকাল ১১টা থেকে আবেদন গ্রহণ শুরু হবে। আবেদন করা যাবে ২০২৭ সালের ১০ জানুয়ারি রাত ১১টা ৫৯ মিনিট পর্যন্ত।

বুধবার (১১ নভেম্বর) বিষয়টি নিশ্চিত করেন বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য (একাডেমিক) অধ্যাপক ড. মোহাম্মদ আল-আমীন।

বিশ্ববিদ্যালয় সূত্রে জানা গেছে, এইচএসসি পরীক্ষায় অকৃতকার্য শিক্ষার্থীদের আবেদনের সুযোগ বিবেচনায় নিয়ে নতুন সময়সূচি নির্ধারণ করা হয়েছে। তবে দুইয়ের বেশি বিষয়ে অকৃতকার্য শিক্ষার্থীরা এ সুযোগ পাবেন না। নির্ধারিত সময়ের মধ্যে আবেদন সম্পন্ন করার পর ভর্তি পরীক্ষার ফি জমা দেওয়া যাবে ২০২৭ সালের ১২ জানুয়ারি রাত ১১টা ৫৯ মিনিট পর্যন্ত।

এদিকে, ভর্তি পরীক্ষার মূল সময়সূচিতে কোনো পরিবর্তন আনা হয়নি। পূর্বনির্ধারিত সূচি অনুযায়ী, ২০২৭ সালের ২৯ জানুয়ারি সি ইউনিটের পরীক্ষার মধ্য দিয়ে ভর্তি পরীক্ষা শুরু হবে। এরপর ৩০ জানুয়ারি এ ইউনিট, ৩ ফেব্রুয়ারি বি-১ উপ-ইউনিট, ৪ ফেব্রুয়ারি বি-২ উপ-ইউনিট, ৫ ফেব্রুয়ারি বি ইউনিট, ৬ ফেব্রুয়ারি ডি ইউনিট এবং ৮ ফেব্রুয়ারি ডি-১ উপ-ইউনিটের পরীক্ষা অনুষ্ঠিত হবে।

ভর্তি পরীক্ষার সাধারণ ইউনিটগুলোর পরীক্ষা চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসের পাশাপাশি ঢাকা বিশ্ববিদ্যালয় ও রাজশাহী বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসেও একই তারিখ ও সময়ে অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। তবে বি-১, বি-২ ও ডি-১ উপ-ইউনিটের পরীক্ষা শুধু চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে নেওয়া হবে।

নতুন সময়সূচি অনুযায়ী, ভর্তিচ্ছু শিক্ষার্থীদের ১০ ডিসেম্বর থেকে ১০ জানুয়ারির মধ্যে অনলাইনে আবেদন সম্পন্ন করতে হবে।

ইতি/

আরও পড়ুন

  • সর্বশেষ
  • পঠিত