, |

চট্টগ্রাম - 🌤️ 29° সে. | 💧 আদ্রতা 50%

চবির ভর্তি পরীক্ষায় আবেদনের সুযোগ পাচ্ছেন অকৃতকার্য শিক্ষার্থীরাও

নিজস্ব প্রতিবেদক

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) ২০২৬-২৭ শিক্ষাবর্ষের স্নাতক প্রথম বর্ষের ভর্তি পরীক্ষায় এইচএসসিতে এক বা দুই বিষয়ে অকৃতকার্য শিক্ষার্থীদেরও আবেদনের সুযোগ দেওয়া হয়েছে।

বুধবার (১১ নভেম্বর) বিষয়টি নিশ্চিত করেন বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য (একাডেমিক) অধ্যাপক মোহাম্মদ আল-আমীন।

বিশ্ববিদ্যালয় প্রশাসন সূত্রে জানা গেছে, এসব শিক্ষার্থীকে আবেদনের সুযোগ দিতে ভর্তি কার্যক্রমের সময়সীমা বাড়ানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে। সংশ্লিষ্ট বিষয়ে সম্পূরক পরীক্ষায় উত্তীর্ণ হওয়া এবং ভর্তি আবেদনের অন্যান্য যোগ্যতা পূরণের শর্তে তারা আবেদন করতে পারবেন।

নতুন সূচি অনুযায়ী, ভর্তি পরীক্ষার আবেদন গ্রহণের শেষ সময় আগামী ১০ জানুয়ারি নির্ধারণ করা হয়েছে। অন্যদিকে, পূর্বনির্ধারিত সূচি অনুযায়ী ২০২৭ সালের ২৯ জানুয়ারি থেকে ৮ ফেব্রুয়ারি পর্যন্ত ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।

উপ-উপাচার্য অধ্যাপক মোহাম্মদ আল-আমীন জানান, এক বা দুই বিষয়ে অকৃতকার্য শিক্ষার্থীরাও আবেদনের সুযোগ পাবেন। তাদের সুবিধার কথা বিবেচনায় নিয়ে আবেদনের সময়সীমা বাড়ানোর উদ্যোগ নেওয়া হয়েছে।

বিশ্ববিদ্যালয় প্রশাসনের এ সিদ্ধান্তের ফলে নির্ধারিত শর্ত পূরণ সাপেক্ষে আরও বেশি শিক্ষার্থী চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ভর্তি প্রক্রিয়ায় অংশ নেওয়ার সুযোগ পাবেন।

ইতি/

আরও পড়ুন

  • সর্বশেষ
  • পঠিত