, |

চট্টগ্রাম - 🌤️ 29° সে. | 💧 আদ্রতা 50%

বাকলিয়ায় নিজ বাড়িতে ছুরিকাঘাতে যুবক নিহত

নিজস্ব প্রতিবেদক

চট্টগ্রাম নগরের বাকলিয়া এলাকায় নিজ বাড়িতে দুর্বৃত্তদের ছুরিকাঘাতে মো. সুবান (৩০) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। পূর্বশত্রুতার জেরে প্রতিপক্ষের লোকজন তার ওপর হামলা চালিয়েছে বলে প্রাথমিকভাবে জানা গেছে।

বুধবার (১১ নভেম্বর) দিবাগত রাতে বাকলিয়া থানার তক্তারপুল এলাকার একটি বাড়িতে এ ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা যায়, রাতে নিজ বাড়িতে অবস্থানকালে সুবানের ওপর হামলা চালানো হয়। এ সময় তাকে এলোপাতাড়ি ছুরিকাঘাত করা হলে তিনি গুরুতর আহত হন। পরে তাকে উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে নেওয়া হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

নিহত সুবান তক্তারপুল এলাকার নুর ইসলামের বাড়ির বাসিন্দা। তার বাবার নাম নুর ইসলাম।

চমেক পুলিশ ফাঁড়ির উপপরিদর্শক (এসআই) নুরুল আলম আশেক জানান, বাকলিয়া এলাকা থেকে ছুরিকাহত অবস্থায় এক যুবককে হাসপাতালে আনা হয়েছিল। পরে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। তার মরদেহ হাসপাতালের মর্গে রাখা হয়েছে।

প্রাথমিকভাবে পূর্বশত্রুতার জেরে এ হত্যাকাণ্ড ঘটেছে বলে ধারণা করা হচ্ছে। তবে হামলার প্রকৃত কারণ এবং জড়িত ব্যক্তিদের বিষয়ে বিস্তারিত তথ্য এখনো জানা যায়নি।

আরও পড়ুন

  • সর্বশেষ
  • পঠিত