চট্টগ্রাম মহানগর আওয়ামীলীগ আওতাধীন খুলশী থানা আওয়ামীলীগের সভাপতি মো মুমিনুল হক রচিত ” আমার দৃষ্টিতে বঙ্গবন্ধু ও রাজনৈতিক কথকতা” গ্রন্থের মোড়ক উন্মোচন করা হয়েছে। রবিবার ১৭ সেপ্টেম্বর বিকালে জেলা শিল্পকলা একাডেমীর আর্ট গ্যালারীতে এই মোড়ক উন্মোচন অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম মহানগর আওয়ামীলীগের সাধারণ সম্পাদক সাবেক মেয়র আ জ ম নাছির উদ্দীন। চট্টগ্রাম মহানগর আওয়ামীলীগের সহসভাপতি বীর মুক্তিযোদ্ধা নঈম উদ্দিন চৌধুরীর সভাপতিত্ব ও মোড়ক উন্মোচন পরিষদের সদস্য সচিব মোহাম্মদ ইসরাত বিন মাহবুবের সঞ্চালনায় অনুষ্ঠানে মুখ্য আলোচক হিসেবে মুক্তিযুদ্ধ গবেষক বীর মুক্তিযোদ্ধা সৈয়দ রফিকুল ইসলাম, বইয়ের লেখক মো মুমিনুল হক, মোড়ক উন্মোচন পরিষদের আহবায়ক শামসুদ্দোহা সওগাত, নারী নেত্রী এড রেহেনা বেগম রানুসহ সংশ্লিষ্ট অতিথিবৃন্দ বক্তব্য রাখেন।
প্রধান অতিথির বক্তব্যে আ জ ম নাছির উদ্দীন বলেন, রাজনৈতিক ও সামাজিক জীবনে আমার অগ্রজ সেনানী মুমিনুল হক। তার মত লক্ষ কোটি নেতাকর্মীর ত্যাগ তিতিক্ষার ফসল আজকের আওয়ামীলীগ । তবে সবাই মন্ত্রী ,মিনিষ্টার হতে পারেন না। সবাই আবার লেখকও হতে পারেন না। মুমিনুল হক ভাই জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এবং স্বাধীনতা উত্তর ও স্বাধীনতা পরবর্তী বাংলাদেশের রাজনৈতিক আবহ নিয়ে একটি বই লিখেছেন- বিষয়টি আমাদেরকে অনুপ্রাণিত করেছে।
সভাপতির বক্তব্যে নঈম উদ্দিন চৌধুরী বলেন, লেখার ক্ষমতা সবার হয় না। আওয়ামী লীগের ত্যাগী একজন রাজনৈতিক কর্মী মুমিনুল হক তার আদর্শ জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও সমসাময়িক রাজনৈতিক প্রেক্ষাপট নিয়ে একটি বই লিখেছেন- বিষয়টি নিঃসন্দেহে প্রশংসার দাবী রাখে।
মুমিনুল হকের বই আমাদেরকে অনুপ্রাণিত করেছে- আ জ ম নাছির উদ্দীন
- চট্টগ্রামে এলপিজির বাজারে অস্থিরতা
- চাকসুর কার্যক্রম নিয়ে শিক্ষার্থীদের মূল্যায়ন
- ফটিকছড়িতে নবজাতকের দায়িত্ব নিতে ১২৩ পরিবারের আবেদন
- চট্টগ্রামে নিত্যপণ্যের বাজারে অস্থিরতা
- হালদা নদী থেকে অজ্ঞাত ব্যক্তির মরদেহ উদ্ধার
- নাস্তা নিয়ে কলহের জেরে অন্তঃসত্ত্বা গৃহবধূর মৃত্যু চমেকে
- শেষ হলো চাকসুর মেয়াদ
- জনবল সংকটে চট্টগ্রামের সাইবার পুলিশ সেন্টার
- চুয়েটের সংকট নিরসনে ইউজিসির ছয় সদস্যের পরামর্শক কমিটি
- মার্কিন গমের বিশাল চালান এলো চট্টগ্রাম বন্দরে
- বাংলাদেশে চীনা ব্যাংক আনার উদ্যোগ
- কাপ্তাই হ্রদের মাছে মাইক্রোপ্লাস্টিকের উপস্থিতি
- হিমছড়ি সৈকতে প্রাণ গেল ৩ পর্যটকের, নিখোঁজ আরও ২
- সম্প্রীতি ও সম্মিলিত উদ্যোগে দুর্গোৎসব সম্পন্ন, বললেন মেয়র শাহাদাত
- পতেঙ্গা টার্মিনালে ঘণ্টায় কনটেইনার হ্যান্ডলিংয়ের নতুন রেকর্ড
- চট্টগ্রামে আট দিনে রেকর্ড বৃষ্টি, প্রকৃতি কি দিচ্ছে নতুন বার্তা?
- মানিকছড়িতে তারুণ্যের উৎসব উদযাপন
- কৃষি কয়েকগুন উৎপাদন বৃদ্ধি করতে সরকারের পাশাপাশি এনজিওগুলো কাজ করে যাচ্ছে
- প্রাথমিকে ৩২ হাজারের বেশি প্রধান শিক্ষক নিয়োগের প্রক্রিয়া শুরু
- উরুগুয়ের বিপক্ষে ভিনিসিয়ুসকে হারালো ব্রাজিল
- প্রশাসনের জেল-জরিমানা তোয়াক্কা করছে না : কুতুবদিয়ায় ফসলী জমির মাটি কেটে বিক্রি
- রীমার সেই প্রিয় শখের পুরুষ গ্রেপ্তার
- “চান্দগাঁও থানার অভিযানে ছিনতাইকারী, অপহরণকারী ও নিষিদ্ধ সংঘঠনের সদস্য গ্রেফতার”
- রেলস্টেশন থেকে কলাতলী হোটেল পর্যন্ত জনপ্রতি টমটম ভাড়া ৫০ টাকা
- হেলাল আকবর চৌধূরী বাবরের উত্থান ও কী তার সাফল্যের চাবিকাঠি?
