
সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মোঃ শিবলী নোমান ও থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ ইয়াসির আরাফাত এর নির্দেশে সাতকানিয়া থানাধীন ঢেমশা
-চৌধুরীহাট পুলিশ তদন্ত কেন্দ্রে কর্মরত এসআই মোঃ আবুল খায়ের, এএসআই মোঃ আল আমিন, এএসআই মোঃ রেজাউল করিম ও সঙ্গীয় ফোর্স সহ বিশেষ অভিযান পরিচালনা করিয়া একাধিক জিআর পরোয়ানা ভুক্ত মোঃ জসিমকে চট্রগ্রামের বায়েজিদ বোস্তামি থানাধীন চৌধুরীহাট এলাকার দুর্গম পাহাড়ে আত্নগোপনে থাকা অবস্থায় পাহাড় হইতে গ্রেফতার করা হয়। সে চট্রগ্রাম জেলার সাতকানিয়া থানার পশ্চিম ঢেমশা ইউনিয়নের ৯নং ওয়ার্ড ইছামতি বাবুলের বাড়ীর মৃত আয়ুব আলী প্রঃ আইয়ল্যার ছেলে।
সাতকানিয়া থানায় কর্মরত এসআই মোঃ রাজু আহমেদ সঙ্গীয় ফোর্স সহ অভিযান পরিচালনা করিয়া পরোয়ানা ভুক্ত মোঃ জহির উদ্দিনকে নিজ বাড়ি হইতে গ্ৰেফতার করা হয়।সে চট্রগ্রাম জেলার সাতকানিয়া থানার পূর্ব কাটগড় ৪নং ওয়ার্ড মৃত আহমদ শফির ছেলে।
এএসআই মোঃ নিজাম মিয়া সঙ্গীয় ফোর্স সহ অভিযান পরিচালনা করিয়া পরোয়ানা ভুক্ত মোঃ শফি উল্লাহকে গ্ৰেফতার করা হয়। সে চট্রগ্রাম জেলার সাতকানিয়া থানার বাজালিয়া ইউনিয়নের পশ্চিম বাজালিয়া তৈয়ব মাষ্টারের বাড়ীর নুরুর আবছারের ছেলে।
এস আই সাদ্দাম হোসেন সঙ্গীয় ফোর্স সহ অভিযান পরিচালনা করিয়া পরোয়ানা ভুক্ত বাদশা মিয়াকে গ্ৰেফতার করা হয়। সে চট্রগ্রাম জেলার সাতকানিয়া থানার সোনাকানিয়া ইউনিয়নের মির্জাখীল,ডিলার পাড়ার ফয়েজ আহমদ প্রঃ লেদুর ছেলে।
সাতকানিয়া থানার অফিসার ইনচার্জ ইয়াসির আরাফাত বলেন গ্রেফতার কৃত আসামীদেরকে যথাযথ পুলিশ স্কটের মাধ্যমে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।
সংবাদদাতা
ইয়াছির আরাফাত
তারিখ:১৯-০৯-২০২৩ইং
মোবাইল:০১৮১৪-৪১২৩৮৭

