Tuesday, June 23, 2026

লংগদু সেনা জোনের উদ্যোগ বিনামূল্যে ওষুধ ও চিকিৎসা সহায়তা প্রদান

মো.আলমগীর হোসেন,লংগদু (রাঙ্গামাটি)

রাঙ্গামাটির লংগদু সেনা জোনের উদ্যোগে বাঘাইছড়ি উপজেলাধীন দুরছড়ি এলাকায় অসহায় দুঃস্থ পাহাড়ী বাঙ্গালী পরিবারের মাঝে বিনামূল্যে চিকিৎসাসেবা ও ঔষুধ বিতরণ করা হয়।

শনিবার( ৪ ই নভেম্বর) সকাল ৯টায় হতে রাঙ্গামাটির লংগদু জোনের অন্তরগত দুরছড়ি এলাকায় আর্ত মানবতার সেবায় লংগদু জোনের আয়োজনে দিনব্যাপী এ মেডিকেল ক্যাম্প পরিচালনা করা হয়।

এসময় লংগদু জোনের আওতাধীন ২ শতাধিক পাহাড়ী ও বাঙ্গালী অসহায় দুঃস্থ মানুষকে বিনামূল্যে চিকিৎসা সেবা ও ঔষুধ বিতরণ করা হয়। পাশাপাশি স্থানীয় অসহায় দরিদ্রদের মাঝে চিকিৎসা অনুদান প্রদান করা হয়েছে।

জোন অধিনায়ক লে. কর্ণেল হিমেল মিয়ার (পিএসসি), র,নির্দেশনায় এবং রেজিমেন্টাল মেডিকেল অফিসার ক্যাপ্টেন হাসিব এর নেতৃত্বে মেডিক্যাল ক্যাম্প পরিচালিত হয়।

এ সময় উপকারভোগীরা লংগদু জোনের এই বিনামূল্যে চিকিৎসা সহায়তা পেয়ে সেনাবাহিনীর ভূয়সী প্রশংসা করেন এবং জোন কমান্ডারের প্রতি গভীর কৃতজ্ঞতা প্রকাশ করেন।

  • সর্বশেষ
  • পঠিত