
নিজস্ব প্রতিবেদক
চট্টগ্রামে তরুণদের মাঝে মানসিক স্বাস্থ্য সচেতনতায় মেন্টাল এন্ড ক্যারিয়ার বুস্ট কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। অ্যাপেলো ও ভলান্টিয়ার ফর বাংলাদেশের আয়োজনে বৃহস্পতিবার (১৪ডিসেম্বর) নগরীর অ্যাপেলো ইম্পেরিয়াল হসপিটালে এই কর্মাশালা অনুষ্ঠিত হয়।
ভিবিডি চট্টগ্রাম ডিস্ট্রিক্ট বোর্ডের প্রেসিডেন্ট সাইফুল ইসলাম ইমনের সঞ্চালনায় কর্মশালা পরিচালনা করেন সাইক্যাটিস্ট ডা. শারমিন সুলতানা তানজীনা।
সেসময় তিনি ডিপ্রেশনের কারণ ও প্রকারভেদ সম্পর্কে আলোকপাত করেন।তিনি বলেন, আমরা সচারাচর মানসিক স্বাস্থ্যকে গুরুত্ব দেয় না। যার ফলে তরুণদের মধ্যে আত্মহত্যার প্রবণতা বাড়ছে। আমরা আর কোন তরুণকে ডিপ্রেশনে হারাতে চাই না। তাই তরুণদের মাঝে ডিপ্রেশনের লক্ষ্মণ ও প্রতিকারগুলো পৌছে দিতে হবে। তারা যদি সচেতন হয় তবে আমরা আত্মহত্যার থেকে একটা প্রজন্মকে বাচাতে পারবো।
এতে ক্যারিয়ার বিষয়ক আলোচনা করেন ভিবিডি চট্টগ্রামের সেক্রেটারি জিনান ও এইচ আর ও আহনাফ শাফিন। এছাড়াও অ্যাপেলো প্রতিনিধি সাইমা চৌধুরী, প্রেসিডেন্ট সাইফুল ইসলাম, ভিপি আনসারুল হক মাহমুদ,পাবলিক রিলেশন অফিসার তানবীন মাহবুবা,কোষাধ্যক্ষ সুমে আক্তার, ভিবিডির কমিটি মেম্বারগণ সহ শতাধিক তরুণ শিক্ষার্থী এতে উপস্থিত ছিলেন।

