, |

চট্টগ্রাম - 🌤️ 25° সে. | 💧 আদ্রতা 96%

আলোকিত শিখা ফাউন্ডেশনের উদ্যোগে সাংসদ মামুনকে ফুলেল সংবর্ধনা

রুশমী আক্তার, চট্টগ্রাম জেলা প্রতিনিধিঃ

 

সীতাকুণ্ড ৪ আসন হতে নবনির্বাচিত সংসদ সদস্য এস এম আল মামুনকে ফুলেল শুভেচছা ও সংবর্ধনা দিয়েছে আলোকিত শিখা ফাউন্ডেশন,চট্টগ্রাম ।

 

১০ মার্চ (রবিবার) জঙ্গল সলিমপুর আওয়ামীলীগ এবং ছিন্নমুল সমন্বয় সংগ্রাম পরিষদের উদ্যোগে আয়োজিত এক জনসভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিতকালে এই সংবর্ধনা দেওয়া হয়। আলোকিত শিখা ফাউন্ডেশনের পক্ষে প্রধান অতিথিকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান উক্ত সংগঠনের প্রধান প্রতিষ্ঠাতা মো: সোয়াইবুল ইসলাম চৌধুরী এবং প্রধান উপদেষ্টা ডাঃ এস. এম. আবু বকর শহিদ, উপদেষ্টা মো: ইমরান সিকদার। এসময় আরো উপস্থিত ছিলেন সংগঠন পরিচালনা কমিটির সাধারণ সম্পাদক মো:রেজাউল হাসান, যুগ্ন সাধারণ সম্পাদক মো: আলমগীর হোসেন, সাংগঠনিক সম্পাদক রাহাতুল ইসলাম, অর্থ সম্পাদক আইয়ুব খাঁন, দপ্তর সম্পাদক চিশতীয়া খাঁন, প্রচার ও প্রকাশনা সম্পাদক আরিফ আহমেদ হৃদয়, ধর্ম বিষয়ক সম্পাদক হাফেজ মো: তরিকুল ইসলাম, ত্রাণ ও সমাজকল্যাণ বিষয়ক সম্পাদক মো: রোমান হোসেন, সদস্য মো: আল-আমিন, মো: মিজানুর রহমান প্রমুখ।

আরও পড়ুন

  • সর্বশেষ
  • পঠিত