
মো:রোকন উদ্দিন জয় বিশেষ প্রতিনিধিঃ
সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের শুভ জন্মদিন ও জাতীয় শিশু দিবস। এই শুভ দিনে আমি জাতির পিতা বঙ্গবন্ধুকে গভীর শ্রদ্ধার সাথে স্মরণ করছি ও তাঁর আত্মার মাগফিরাত কামনা করছি।
বাঙালি জাতির স্বপ্নদ্রষ্টা এবং বাঙালি জাতীয়তাবাদের প্রবক্তা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ১৯২০ সালের ১৭ মার্চ গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় জন্মগ্রহণ করেন। শৈশব থেকেই তিনি অত্যন্ত মানবদরদী ও অধিকার আদায়ে আপোসহীন ছিলেন। স্কুলজীবন থেকেই তাঁর মধ্যে নেতৃত্বের গুণাবলি পরিলক্ষিত হয়। ১৯৫২ সালের ভাষা আন্দোলন, ১৯৫৪ সালের যুক্তফ্রন্ট নির্বাচন, ১৯৫৮ সালের সামরিক শাসনবিরোধী আন্দোলন, ১৯৬৬ সালের ৬ দফা, ১৯৬৯ সালের গণঅভ্যুত্থান, ১৯৭০ সালের নির্বাচনসহ বাঙালির মুক্তি ও অধিকার আদায়ের প্রতিটি গণতান্ত্রিক ও স্বাধীকার আন্দোলনে নেতৃত্ব দেন তিনি। এ জন্য তাঁকে বহুবার কারাবরণ করতে হয়েছে। তবুও বাঙালির অধিকারের প্রশ্নে তিনি কখনো শাসকগোষ্ঠীর সাথে আপোস করেননি। ১৯৭১ সালের ৭ মার্চ তৎকালীন রেসকোর্স ময়দানে বিশাল জনসমুদ্রের সামনে ঐতিহাসিক ভাষণ প্রদান করেন। ঐতিহাসিক ভাষণটি ছিল বাঙালি জাতির মুক্তির সনদ। । ২৬ মার্চ ১৯৭১ স্বাধীনতার ঘোষণা করেন বঙ্গবন্ধু।১৯৭৫ সালের ১৫ আগস্ট সপরিবারে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুুজিবুর রহমান এবং ৩রা নভেম্বর জাতীয় চার নেতাকে হত্যার মাধ্যমে ঘাতকরা বঙ্গবন্ধুকে তাঁর সেই স্বপ্ন বাস্তবায়ন করতে দেয়নি। এখন আনন্দের বিষয় হচ্ছে বঙ্গবন্ধু কন্যা মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা বঙ্গবন্ধুর স্বপ্নের সেই সোনার বাংলা গড়ছেন। আমি মনে করি, প্রধানমন্ত্রী যে গতিতে উন্নয়ন অব্যাহত রেখেছেন, আগামী ২০৪১ সালে দেশ বিশে^র অন্যতম ধনী ও স্মার্ট বাংলাদেশ পরিণত হবে। বঙ্গবন্ধুর স্বপ্নের সুখী-সমৃদ্ধ সোনার বাংলা বাস্তবায়নে আমাদের নতুন প্রজন্মকে দেশপ্রেম, সততা ও নিষ্ঠাবোধ জাগ্রত করার মাধ্যমে তাদের প্রকৃত মানুষ হিসেবে গড়ে তুলতে হবে। তাদের মহান মুক্তিযুদ্ধের সঠিক ইতিহাস। বঙ্গবন্ধুর জন্মদিনে আমি সকলকে কাঙ্খিত উন্নত-সমৃদ্ধ স্মার্ট বাংলাদেশ গড়ার কাজে অংশগ্রহণের আহ্বান জানাই।
উক্ত আয়োজনে উপস্থিত ছিলেন সাবেক ছাত্রলীগ নেত্রী,, বাংলাদেশ মহিলা লীগের সংগ্রামী সদস্য ফৌজিয়া নিজাম তামান্না, ৪নং ওয়ার্ডের আহ্বায়িকা আবিদা সুলতানা আখি, নাজমা আক্তার, জান্নাত আরা,৬ নং ওয়ার্ডের কানিজ ফাতেমা, ৩০ নং ওয়ার্ড যুব মহিলা লীগ নেত্রী তানজিদা ইসলাম, ৪৩ নং ওয়ার্ডের শিরিন আক্তার, রেশমা সুলতানা, শামীমা আক্তার, নুর নাহার সহ আরো অনেকে।

