Tuesday, June 23, 2026

নানা আয়োজনে চট্টগ্রামে সিটি রেড ক্রিসেন্ট এর বঙ্গবন্ধু’র জন্মবার্ষিকী ও শিশু দিবস পালন

নিজস্ব প্রতিবেদকঃ

 

বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি চট্টগ্রাম সিটি ইউনিটের উদ্যোগে ও চট্টগ্রাম সিটি যুব রেড ক্রিসেন্ট এর সহযোগিতায় জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ১০৪তম জন্মবার্ষিকী ও শিশু দিবস ২০২৪ অনুষ্ঠিত হয়েছে। নানা আয়োজনের মধ্যে দিয়ে রবিবার ( ১৭ মার্চ) দিনটি উদযাপন করা হয়।

 

সকালে সুবিধাবঞ্চিত শিশুদের নিয়ে চিত্রাঙ্কন প্রতিযোগিতা এবং শিশুদের মাঝে খেলনা সরঞ্জাম প্রদান এর মধ্য দিয়ে শিশু দিবসের কার্যক্রম শুরু হয়। এতে সিটি যুব রেড ক্রিসেন্ট’র যুব প্রধান আ. ন. ম তামজীদ এর সভাপতিত্বে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিটি রেড ক্রিসেন্ট এর কার্যকরী পর্ষদ সদস্য মোশারফুল হক চৌধুরী পাভেল, উপলব্ধির সেন্টার ম্যানেজার শেলী রক্ষিত, যুব উপ প্রধান-১ সুজিত রুদ্র, সাংগঠনিক ও নিয়োগ বিভাগীয় প্রধান দীপ্ত ভট্টাচার্য্য,দুর্যোগ ও মানবিক সাড়া প্রদান বিভাগীয় প্রধান মো রকিবুল ইসলাম সহ যুব সেচ্ছাসেবকবৃন্দ।

 

দিনব্যাপী আয়োজনের অংশ হিসেবে, যুব রেড ক্রিসেন্ট সিটি কলেজ পরিচালিত সুবিধাবঞ্চিত শিশুদের স্কুল- ইচ্ছা এর ৪০ জন শিশুদের মাঝে স্কুল ব্যাগ প্রদান করা হয়। এসময় শিশুদের মাঝে বঙ্গবন্ধুর জীবনী তুলে ধরা হয়। যুব রেড ক্রিসেন্ট কমার্স কলেজ ৫০জন সুবিধাবঞ্চিত শিশুদের নিয়ে প্রত্নতাত্ত্বিক জাদুঘর ভ্রমণ করা হয় এবং রেড ক্রিসেন্ট চট্টগ্রাম কলেজ পরিচালিত সুবিধাবঞ্চিত শিশুদের প্রতিষ্ঠান শিশু নিকেতন এর শিশুদের নিয়ে হামদ ও নাত প্রতিযোগিতার আয়োজন করা হয়। এছাড়াও বিকালে অসহায় ও দুস্থদের মাঝে ইফতার বিতরণ এর মধ্য দিয়ে উক্ত দিনের আয়োজনের সমাপ্তি করা হয়।

 

এ বিষয়ে যুব প্রধান আ. ন. ম তামজীদ দ্যা ডেইলি ক্যাম্পাসকে বলেন, হাজার বছরের শ্রেষ্ঠ বাঙ্গালি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মদিনকে শ্রদ্ধা জানিয়ে ও শিশু দিবসে শিশুদের মুখে হাসি ফোটাতে চট্টগ্রাম সিটি যুব রেড ক্রিসেন্ট দিনব্যাপী এই আয়োজনের উদ্যোগ নিয়েছে। যারা আমাদের এই আয়োজনের সাহস জুগিয়েছেন, সহযোগিতা করেছেন তাদের ধন্যবাদ।

  • সর্বশেষ
  • পঠিত