ইন্টারন্যাশনাল ইয়ুথ চ্যাঞ্জ মেকার চট্টগ্রাম জেলার ইফতার বিতরণ 

নিজস্ব প্রতিবেদকঃ

 

মাহে রমজান উপলক্ষে মেহনতি শ্রমজীবি মানুষের মাঝে একবেলা খাবার বিতরণ করছে ইন্টারন্যাশনাল ইয়ুথ চ্যাঞ্জ মেকার চট্টগ্রাম জেলা টিম। গত রবিবার (২৪ মার্চ) চকবাজার গণি বেকারির মোড়ে এই বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

 

অনুষ্ঠানে আইওয়াইসিএম চট্টগ্রাম জেলা টিমের সভাপতি এ এন এম তামজিদের সভাপতিত্ব উপস্থিত ছিলেন চট্টগ্রাম জেলার পরিচালক ডাঃ মোঃ মহিন উদ্দিন লিটন,যোগাযোগের প্রধান ওমর করিম, এসকে তাহমিদ, আব্দুল্লাহ মাহমুদ, সালমা আক্তার, মিনু আকতারসহ প্রমুখ

 

মহিন উদ্দিন লিটন বলেন, সুবিধা বঞ্চিত শিশুর সুরক্ষা ও সু-শিক্ষা পেতে কাজ করার পাশাপাশি আমরা জনসেবা কার্যক্রম করি। মাহে রমজান রহমতের মাস। এ মাসে ধনী গরিব ভেদাভেদ ভুলে সবাই এক কাতারে আসে। আমরা এ মহিমান্বিত মাসে মানুষের পাশে দাড়ানোর ক্ষুদ্র চেষ্টা করেছি।

[recent_tabs]