Tuesday, June 23, 2026

বঙ্গবন্ধু সৈনিক লীগ চট্টগ্রাম মহানগরের সম্মেলন ২৫ মে বঙ্গবন্ধুর আদর্শ ও শেখ হাসিনা সরকারের উন্নয়ন  তৃণমূলে তুলে ধরবে বঙ্গবন্ধু সৈনিক লীগ

নিজস্ব প্রতিবেদকঃ

 

বঙ্গবন্ধু সৈনিক লীগ কেন্দ্রীয় পরিষদের চতুর্থ সাধারণ সভায় অনুমোদিত বঙ্গবন্ধু সৈনিক লীগ চট্টগ্রাম মহানগর আহ্বায়ক কমিটির উদ্যোগে নগরীর সকল থানা ও ওয়ার্ড কমিটি গঠনের প্রস্তুতি সম্পন্ন হওয়াতে আগামী ২৫ মে মহানগর সম্মেলন অনুষ্ঠিত হবে।

গত ১৫ এপ্রিল বিকাল ৫টায় চট্টগ্রাম এমএ আজিজ স্টেডিয়ামের মুক্তমঞ্চে বঙ্গবন্ধু সৈনিক লীগ চট্টগ্রাম মহানগর আহ্বায়ক কমিটির ঈদমিলন ও সম্মেলন ঘোষণা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। এতে বঙ্গবন্ধু সৈনিক লীগ চট্টগ্রাম মহানগর কমিটির আহ্বায়ক মো. কামাল উদ্দিন সভাপতিত্ব করেন। এ সময় তিনি বলেন, বঙ্গবন্ধুর আদর্শে আদর্শিত হয়ে শেখ হাসিনা সরকারের সফলতা ও পরিকল্পিত উন্নয়নসহ স্মার্ট বাংলাদেশ গড়ার লক্ষ্যে কাজ করবে বঙ্গবন্ধু সৈনিক লীগ।

সরকারের সকল ইতিবাচক কর্মকাণ্ড দেশ ও জাতির বৃহত্তর স্বার্থে তুলে ধরার জন্য সম্মেলনের মাধ্যমে বঙ্গবন্ধু সৈনিক লীগ চট্টগ্রাম মহানগরের একটি পূর্ণাঙ্গ সাংগঠনিক কমিটি গঠন করার লক্ষ্যে কেন্দ্রীয় সাধারণ পরিষদের সিদ্ধান্ত, পরামর্শ এবং সাংগঠনিক নির্দেশে কাজ করার অঙ্গীকার নিয়ে ঈদমিলন ও সম্মেলন ঘোষণা অনুষ্ঠানে প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন কেন্দ্রীয় পরিষদের সদস্য, চট্টগ্রাম কমিটি গঠন সমন্বয়কারী ও সাবেক ছাত্রনেতা একেএম ওসমান। অন্যদের মধ্যে বক্তব্য রাখেন যুগ্ম আহ্বায়ক মোহাম্মদ ফোরকান, ছৈয়দ মোজাম্মেল হক মিলন, শাহ আলম সিকদার, মোহাম্মদ আকরাম হোসেন, আহ্বায়ক কমিটির সদস্য বাবুল হক, ফারুক নাছির, এস এম মহিউদ্দিন, ফারুক মোহাম্মদ, শারমিন আকতার, লিটু সূত্রধর, মোসলেম মিয়া, স ম জিয়াউর রহমান, ইঞ্জিনিয়ার মোহাম্মদ এমরান, তামান্না জাহান, পারভীন আকতার, এস এম ইউসুফ হায়দার, পংকজ কুমার রাহুল, নুরুল ইসলাম, সামিহা আকতার, তানজিনা আকতার, ফজল আহমেদ, মোহাম্মদ আলী, মেহেরুন নেছা, মোহাম্মদ ফেরদৌস, আলমগীর চৌধুরী, নুরুল আলম, মোহাম্মদ নিজাম উদ্দিন বশর, সুধীর রঞ্জন শীল, জালাল উদ্দীন, মোহাম্মদ রাশেদুর রহমান, মোহাম্মদ জনি, একরাম বাবুল, শেখ জালাল উদ্দীন, মোহাম্মদ কবির হোসেন, মোহাম্মদ ইমরান হোসেন, আবু হানিফ, মোহাম্মদ জাবেদ, পারবেজ, রাজিব হোসেন, মোহাম্মদ হাসান, মোহাম্মদ রবিন, মোহাম্মদ ইদ্রিছ।

আহ্বায়ক কমিটির সর্বসম্মত সিদ্ধান্তে মহানগর সম্মেলন ঘোষণা করেন বঙ্গবন্ধু সৈনিক লীগ চট্টগ্রাম মহানগর আহ্বায়ক, সাংবাদিক ও চট্টগ্রাম উন্নয়ন সংগঠক মো. কামাল উদ্দিন।

আহ্বায়ক কামাল উদ্দিন বলেন, আমরা কেন্দ্রীয় পরিষদের চতুর্থ সাধারণ সভার সিদ্ধান্তের প্রতি সম্মান জানিয়ে গণতান্ত্রিক ব্যবস্থায় সম্মেলনের মাধ্যমে নেতৃত্বে আসার জন্য বঙ্গবন্ধু সৈনিক লীগ চট্টগ্রাম মহানগরের সংশ্লিষ্ট সকলকে আহ্বান জানাচ্ছি। আমরা বঙ্গবন্ধুর নামে এই সংগঠনে কোনো ধরনের হানাহানি ও গ্রুপিং চাই না। আমরা সমঝোতার ভিত্তিতে সাংগঠনিক নিয়মনীতি অনুসরণ করে সবাইকে নিয়ে কাজ করতে চাই।

কেন্দ্রীয় সদস্য ওসমান গনি বলেন, বঙ্গবন্ধু সৈনিক লীগকে বঙ্গবন্ধুর আদর্শ ও সংগঠনের প্রতিষ্ঠাতা বজলুর রহমানের নীতি নিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে দেশ গড়ার পরিকল্পনাকে বাস্তবায়নে কাজ করতে হবে।

ফারক নাছিরের কোরান তেলোয়াতের মাধ্যমে অনুষ্ঠানের শুরুতে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানসহ ১৫ আগস্ট সকল শহীদ ও ত্রিশ লক্ষ শহীদ বীর মুক্তিযোদ্ধা, ইজ্জতহারা দুই লক্ষ মা-বোন এবং কারাগারে নিহত শহীদ জাতীয় চার নেতা এবং বঙ্গবন্ধু সৈনিক লীগের প্রতিষ্ঠাতা যুদ্ধাহত বীর মুক্তিযোদ্ধা বজলুর রহমানসহ গণতান্ত্রিক আন্দোলনে বিভিন্ন সময়ে রাজপথে নিহত শহীদের প্রতি বিনম্র শ্রদ্ধা জ্ঞাপন করে এক মিনিট নীরবতা পালন করা হয়। অনুষ্ঠানটি পরিচালনা করেন যুগ্ম আহ্বায়ক ছৈয়দ মোজাম্মেল হক মিলন।

  • সর্বশেষ
  • পঠিত