, |

চট্টগ্রাম - 🌤️ 27° সে. | 💧 আদ্রতা 90%

ফিরিঙ্গিবাজার অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্থদের মাঝে মেয়রের ত্রাণ বিতরণ 

নিজস্ব প্রতিবেদকঃ

 

বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি চট্টগ্রাম সিটি ইউনিটের উদ্যোগে নগরীর ফিরিঙ্গি বাজার টেকপাড়া ও এয়াকুব নগর বস্তিতে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্থদের মাঝে ত্রাণ সামগ্রী বিতরণ করেন সিটি মেয়র বীর মুক্তিযোদ্ধা মো. রেজাউল করিম চৌধুরী।

 

ফিরিঙ্গি বাজার ওয়ার্ডস্থ টেকপাড়া ও এয়াকুব নগর বস্তিতে সম্প্রতি অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্থদের মাঝে বুধবার সকালে সিটি মেয়র মো. রেজাউল করিম প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ১২০টি পরিবারের মধ্যে এসব সামগ্রী বিতরণ করেন। ত্রাণ সামগ্রীর মধ্যে রয়েছে প্রতিটি পরিবারের জন্য একটি তারপলিন, দুইটি স্লিপিং ম্যাট ও একটি কিচেন সেট।

 

ত্রাণ বিরতণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে মেয়র বলেন, অগ্নিকান্ডের সময় থেকেই চট্টগ্রাম সিটি যুব রেড ক্রিসেন্টের স্বেচ্ছাসেবকরা এখানে কাজ করে যাচ্ছে, ক্ষতিগ্রস্তদের দুঃসময়ে সহায়তার হাত বাড়িয়ে জরুরি সামগ্রী নিয়ে পাশে দাঁড়িয়েছে।

 

চট্টগ্রাম জেলা পরিষদের চেয়ারম্যান ও জেলা রেড ক্রিসেন্টের চেয়ারম্যান এটিএম পেয়ারুল ইসলামের সভাপতিত্বে ও রেড ক্রিসেন্টের সেক্রেটারি আবদুল জব্বার এর সঞ্চালনায় এসময় উপস্থিত ছিলেন পাথরঘাটা ওয়ার্ড কাউন্সিলর পুলক খাস্তগীর, সংরক্ষিত নারী কাউন্সিলর লুৎফুন্নেসা দোভাষ বেবী, এইচ এম সালাউদ্দিন, নেছার আহমেদ, মোশরাফুল হক চৌধুরী পাভেল, মোঃ ইমতিয়াজ, এসএম শওকত ওসমান, বনজীর আহমেদ, রাইসুল ইসলাম এমিল, শহিদুল ইসলাম পিন্টু, আ ন ম তামজীদ, দীপ্ত ভট্টাচার্য্য, মো রকিবুল ইসলাম ও যুব স্বেচ্ছাসেবকবৃন্দ।

আরও পড়ুন

  • সর্বশেষ
  • পঠিত