
বার্তা প্রেরক-মোহাম্মদ ফোরকানঃ
দেশের ইতিহাস ঐতিহ্য উন্নয়ন অর্জিত স্বাধীনতা জাতির জনকের আদর্শ বাস্তবে বাস্তবায়নে যুদ্ধাহত বীর মুক্তিযোদ্ধা বঙ্গবন্ধুর আস্তা বাজন বজলুর রহমানের হাতে গড়া বঙ্গবন্ধু সৈনিক লীগ সাংগঠনিকভাবে সুসংগঠিত হয়ে তৃণমূল পর্যায়ে কাজ করার অঙীকার নিয়ে বঙ্গবন্ধু সৈনিক লীগ চট্টগ্রাম মহানগর আহবায়ক কমিটি সম্মেলনের মাধ্যমে একটি পূর্ণাঙ কমিটি গঠন করার লক্ষে সাংগঠনিক নিয়মনীতি অনুসরণ করে সংগঠনের সাংগঠনিক কর্মসুচীর অংশ বিশেষ চট্টগ্রাম মহানগর আহবায়ক কমিটি উদ্যোগে প্রতিটি থানা ও ওয়ার্ড পর্যায়ে কমিটি গঠন করে আসছে। তারই ধারাবাহিকতায় ২৬ শে এপ্রিল শুক্রবার বিকাল ৪টার সময় চেরাগি পাহাড় বঙ্গবন্ধু ভবনে বৈঠক খানা কমিউনিটি হলে কোতোয়ালি থানা কমিটি গঠন সভা অনুষ্ঠিত হয়, এস এম মহিউদ্দিন এর পরিচালনায় সভায় সভাপতিত্ব করেন বীর মুক্তিযোদ্ধা শেখ নজরুল ইসলাম, প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বঙ্গবন্ধু সৈনিক লীগ চট্টগ্রাম মহানগর আহবায়ক মো. কামাল উদ্দিন, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নগর আওয়ামী লীগ নেতা তারেক ইমতিয়াজ, চট্টগ্রাম সিটি কলেজ এর সাবেক ভিপি শওকত জামান মুন্না, সৈনিক লীগ মহানগর যুগ্ম আহবায়ক মোহাম্মদ ফোরকান, আবছারুল হক,মোঃ শাহ আলম সিকদার, সৈয়দ মুজিবুর রহমান, হোসেন মোহাম্মদ রাশেদ, আশিষ চৌধুরী, শারমিন,মোহাম্মদ জসিম,সুধীর রঞ্জন শীল, সাবেক কাস্টমস পরিচালক নুরুল হুদা, শারমিন আকতার, লিটু সূত্র ধর,
সভায় বক্তৃরা উপরোক্ত বক্তব্যের পাশাপাশি আরো বলেন প্রধান মন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশকে স্মার্ট দেশে রুপান্তর করতে সবাইকে নিষ্ঠার সাথে কাজ করতে হবে, এই কাজ করতে হলে আওয়ামী লীগের দেশ ও জাতির স্বার্থে ঘোষিত কর্মসুচী বঙ্গবন্ধু সৈনিক লীগ হাতে-হাত মিলিয়ে পালন করে যাইতে হবে। সব কিছু সম্ভব হবে বঙ্গবন্ধু সৈনিক লীগকে সুসংগঠিত করার মাধ্যমে। সভায় সর্ব সিদ্ধান্তক্রমে আবছারুল হককে আহবায়ক ও শেখ নজরুল ইসলাম, মুজিবুর রহমান, আশিষ চৌধুরী, রাজিব দত্তকে যুগ্ম আহবায়ক, পংকজ কুমার রাহুল, শারমিন আকতার, বায়েজিদ, উত্তম লাল,হোসেন মোহাম্মদ রাসেদ,মোহাম্মদ রাসেদ,আব্দুল জলিলকে সদস্য করে ২১ সদস্য বিশিষ্ট একটি কোতোয়ালি থানা কমিটি গঠন করা হয়।

