লোহাগাড়া হোমিওপ্যাথিক পেশাজীবি কল্যাণ পরিষদের দ্বি-বার্ষিক নির্বাচন সম্পন্ন 

রুশমী আক্তার, চট্টগ্রাম জেলা প্রতিনিধিঃ

 

লোহাগাড়ায় কর্মরত হোমিও ডাক্তারদের প্রানের সংগঠন লোহাগাড়া হোমিওপ্যাথিক পেশাজীবি কল্যাণ পরিষদের দ্বি-বার্ষিক নির্বাচন সু সম্পন্ন হয়েছে।

 

গত কাল ২৭ এপ্রিল ২০২৪ খ্রি. রোজ শনিবার সকাল ১০ ঘটিকা হইতে বিকাল ৩ ঘটিকা পর্যন্ত ভোটগ্রহন করা হয়। এতে প্রিসাইডিং অফিসারের দায়িত্ব পালন করেন প্রবীন শিক্ষক মাষ্টার মাহমুদুর রহমান। লোহাগাড়া বটতলী মোটর ষ্টেশনস্থ আলুরঘাট রোড “লোহাগাড়া বটতলী ব্যবসায়ী কল্যাণ সমবায় সমিতি” এর অফিস কার্যালয়ে উৎসবমুখর পরিবেশে সকল সদস্যদের প্রত্যক্ষ ভাবে ভোট প্রদানের মাধ্যমে প্রবীন হোমিও চিকিৎসক ও গবেষক আলহাজ্ব ডাঃ আবেদর রহমান সভাপতি নির্বাচিত হন। ডাঃ জামাল উদ্দিন সহ- সভাপতি, ডাঃ আখতার আহমদ সাধারন সম্পাদক, প্রফেসর ডাঃ মৌঃ মিজানুর রহমান, সহ সাধারন সম্পাদক, ও অধ্যাপক ডাঃ মোঃ কামাল উদ্দিন সাংগঠনিক সম্পাদক, ডাঃ তৌহিদুল ইসলাম সহ সাংগঠনিক ও সমাজ কল্যাণ সম্পাদক, ডাঃ অরুন কান্তি পাল অর্থ সম্পাদক, ডাঃ মোঃ নুরুল আমিন সহ অর্থ সম্পাদক, ডাঃ সুপন কান্তি বড়ুয়া প্রচার ও প্রকাশনা সম্পাদক , তপন কুমার সুশীল সহ প্রচার ও প্রকাশনা সম্পাদক, ডাঃ তরুন কান্তি পাল দপ্তর সম্পাদক নির্বাচিত হন।

[recent_tabs]