কেন্দ্রীয় যুবলীগ নেতা মীর মোহাম্মদ মহিউদ্দিনের জন্মদিনে বঙ্গবন্ধু সৈনিক লীগের শুভেচ্ছা

নিজস্ব প্রতিবেদকঃ

 

বাংলাদেশ আওয়ামী যুব লীগের কেন্দ্রীয় কমিটির তথ্য ও গবেষণা সম্পাদক মীর মোহাম্মদ মহিউদ্দিন এর শুভ জন্মদিন উপলক্ষে গতকাল ৪ মে বিকেলে নগরের স্টেশন রোডের মোটেল সৈকতে এক শুভেচ্ছা বিনিময় অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

এসময় উপস্থিত ছিলেন বঙ্গবন্ধু সৈনিক লীগ চট্টগ্রাম মহানগর কমিটির যুগ্ম আহ্বায়ক মোহাম্মদ ফোরকান, সৈয়দ মোহাম্মদ মোজাম্মেল হক মিলন, মোঃ শাহ আলম সিকদার, সিনিয়র সদস্য বীর মুক্তিযোদ্ধা এস এম লিয়াকত হোসেন, মোহাম্মদ আইয়ুব কোম্পানি, স ম জিয়াউর রহমান, মোহাম্মদ জালাল উদ্দীন প্রমুখ।

সংগঠনের পক্ষ থেকে শুরুতে কেন্দ্রীয় যুবলীগ নেতা মীর মোহাম্মদ মহিউদ্দিন কে ফুল দিয়ে শুভেচ্ছা জানানো হয় এসময় তারা বলেন, বাংলাদেশ আওয়ামী যুব লীগ বাংলাদেশ আওয়ামী লীগ ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাহসী ভ্যানগার্ড। বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনার স্মার্ট বাংলাদেশ গড়তে সাহসী ভূমিকা নিয়ে মীর মোহাম্মদ মহিউদ্দিন এর মতো অতন্দ্র প্রহরী হয়ে এগিয়ে আসতে হবে।সবশেষে উপস্থিত সকলকে নিয়ে একসাথে মীর মোহাম্মদ মহিউদ্দিন কে সাথে নিয়ে কেক কাটা হয়।

[recent_tabs]