বঙ্গবন্ধু সৈনিক লীগ পাহাড়তলী থানা কমিটি গঠন সভায় বক্তব্য রাখেন মহানগর আহবায়ক মো. কামাল উদ্দিন।

নিজস্ব প্রতিবেদকঃ

 

বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বপ্নের সোনার বাংলাকে পরিপূর্ণ সোনার বাংলা গড়ে তোলার জন্য বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনার হাতকে শক্তিশালী করতে হবে, বাংলাদেশ আওয়ামী লীগের পাশাপাশি বঙ্গবন্ধু সৈনিক লীগ শেখ হাসিনার কতৃক দেশের উন্নয়ন কর্মকান্ড তোলে ধরার জন্য তৃণমূল পর্যায়ে ত্যাগী নেতা কর্মিদেরকে নিয়ে বঙ্গবন্ধু সৈনিক লীগ চট্টগ্রাম মহানগর সম্মেলন করার কর্মসুচীর অংশ বিশেষ নগরীর পাহাড়তলী থানা কমিটি গঠন কল্পে গতকাল ২ জুন বাদে মাগরিব সরাই পড়া ১২ নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর ছাবের সওদাগরের সভাপতিত্বে একসভা অনুষ্ঠিত হয়, উক্ত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বঙ্গবন্ধু সৈনিক লীগের চট্টগ্রাম মহানগর আহবায়ক সাংবাদিক মো.কামাল উদ্দিন, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বঙ্গবন্ধু সৈনিক লীগ মহানগরের যুগ্ম আহবায়ক মোহাম্মদ ফোরকান, হাবিবুল্লাহ চৌধুরী ভাস্কর, ছৈয়দ মোজাম্মেল হক মিলন, মোঃ শাহ আলম সিকদার, যুব মহিলা লীগের মহানগর যুগ্ম আহবায়ক

জাহানারা ছাবের, অন্যাদের মধ্যে বক্তব্য রাখেন এস এম মহিউদ্দিন, মোহাম্মদ জালাল উদ্দীন, কোহিনূর আকতার কাজল, রোজী আক্তার, লাভলী ডিও,শারমিন আকতার ,স্হানীয় নেতৃত্ববৃন্দদের মধ্যে বক্তব্য রাখেন জাহেদুল মুরাদ, মোহাম্মদ সাইফুল ইসলাম, বাবরের সালাম,আলীআজম, সাইফুল ইসলাম সুমন,জাফর ইকবাল, জাহাঙ্গীর নাঈম, আলী আজম বাবলু,

প্রধান অতিথি কামাল উদ্দিন বঙ্গবন্ধু সৈনিক লীগের ইতিহাস ঐতিহ্য এবং সাংগঠনিক বিষয় বিস্তারিত বর্ননা উপস্থাপন করার পাশাপাশি পাহাড়তলীতে বঙ্গবন্ধুর আগমন ও হাজী ক্যাম্পে বঙ্গবন্ধু ভুমিকা তুলে ধরেছেন। বঙ্গবন্ধু সৈনিক লীগের মহানগর নেতারা বঙ্গবন্ধু সৈনিক লীগের পতাকা তলে স্বাধীনতার সপক্ষের সকলকে এগিয়ে আসার আহবান জানান, সাবেক কমিশনার ছাবের সওদাগর বলেন বঙ্গবন্ধু সৈনিক লীগকে আমরা পাহাড়তলীতে একটি আদর্শ সংগঠন হিসেবে গড়ে তুলবো তাতে নিবেদিত কর্মিদেরকে নিয়ে আমি আন্তরিক ভাবে কাজ করে যাবো।

সভায় সর্ব সিদ্ধান্তক্রমে জে মুরাদকে আহবায়ক ও সাইফুল ইসলামকে যুগ্ম আহবায়ক করে একটি ৩৬ সদস্য বিশিষ্ট আহবায়ক কমিটি গঠন করা হয়। সম্মেলনের মাধ্যমে পরিপূর্ণ কমিটি গঠন করা হবে মর্মে ঘোষণা দেওয়া হয়।

[recent_tabs]