
নিজস্ব প্রতিবেদকঃ
নেটওয়ার্ক ফর ইন্টারন্যাশনাল ল’ স্টুডেন্টস (নিলস) চিটাগং ইউনিভার্সিটি চ্যাপ্টার এর উদ্যেগে ‘পাবলিক স্পিকিং ও প্রেজেন্টেশন কম্পিটিশন ২০২৪’ অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১জুন) চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগ গ্যালারিতে এ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।
প্রতিষ্ঠানের জেনারেল সেক্রেটারি ইতমিনান মনির বাসিলিস এবং সামিহা হক শাহীর সঞ্চালনায় এতে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিজিসি ট্রাস্ট ইউনিভার্সিটির লেকচারার এডভোকেট মিসেস ফারহাত ইসলাম।
এছাড়াও বিশেষ অতিথি ছিলেন প্রেসিডেন্ট সাবিত কায়েস রাহাত, নিলস বাংলাদেশের সাবেক এসোসিয়েট ভাইস প্রেসিডেন্ট (ইভেন্টস)ওয়াইদাতুল আকমাম তাসিন, সাবেক ভাইস প্রেসিডেন্ট(কম্পিটিশন) তাশনিয়া মজুমদার দ্যুতি, জেনেরাল সেক্রেটারি এম মনিরুল ইসলাম এবং ভাইস প্রেসিডেন্ট(ইভেন্টস) অভিজিৎ বড়ুয়া।
প্রতিযোগিতার সমাপনী অনুষ্ঠানে সভাপতির বক্তব্য প্রদান করেন নিলস চিটাগং ইউনিভার্সিটি চ্যাপ্টারের প্রেসিডেন্ট রাব্বি তৌহিদ।
নিলস বাংলাদেশের প্রেসিডেন্ট সাবিত কায়েস রাহাত তার বক্তব্যে অংশগ্রহণকারীদের ধন্যবাদ জানিয়ে বলেন , পড়ালেখার পাশাপাশি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের নিজেদের স্কিল ডেভেলপমেন্টের দিকেও নজর দিলে আমাদের দেশে এতো বেকারত্ব থাকতো না। পড়ালেখার পাশাপাশি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের নিজেদের স্কিল ডেভেলপমেন্টের দিকেও নজর দিতে হবে।এ ধরনের প্রতিযোগিতা শিক্ষার্থীদের যোগ্যতাকে আরো ফুটিয়ে তুলতে সাহায্য করে, তাদের যুক্তিবাদী মননের বিকাশে সহায়তা করে। আশা করছি অংশগ্রহণকারীরা এর মাধ্যমে নিজেদের ভীতি কাটিয়ে উঠবে।
নিলস বাংলাদেশের সাবেক ভাইস প্রেসিডেন্ট (কম্পিটিশন) তাশনিয়া মজুমদার দ্যুতি বলেন, বিশ্ববিদ্যালয়ের অনেক শিক্ষার্থীরাই পাবলিক স্পিকিং এ দক্ষতার অভাবে শিক্ষাক্ষেত্রে নানান জটিলতার মুখামুখি হয়। এ ধরণের প্রতিযোগিতা তাদের দক্ষতা বৃদ্ধি এবং শিক্ষাক্ষেত্রে সফলতা লাভে সাহায্য করবে।
অনুষ্ঠানটি সকাল ১০ টায় শুরু হয়ে বিকাল ৪ টায় সমাপ্তি হয়। তিনটি রাউন্ডে প্রতিযোগিতাটি পরিচালিত হয়। প্রতিযোগিতায় ‘সেরা বক্তা’র মুকুট পান মাহামুদুল হাসান, ‘অসাধারন বক্তা’ বিজয়ী হোন জিয়াউল হক ও ‘সম্ভাবনাময় বক্তা’ বিজয়ী হোন রুশমিলা ফাইরুজ ।
নিলস চিটাগাং ইউনিভার্সিটি চ্যাপ্টার এই ধরনের স্কিল ডেভেলপমেন্ট কম্পিটিশন আয়োজনের মাধ্যমে আইনের শিক্ষার্থীদের দক্ষতা বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে যাচ্ছে বলে জানান আয়োজকেরা

