সীতাকুণ্ডে এক বিধবা নারীর বাড়ী আক্রমণের সুনির্দিষ্ট অভিযোগ দেওয়ার পরেও আইনগত ব্যবস্থা নেয়নি পুলিশ

নিজস্ব প্রতিবেদনঃ

 

সীতাকুণ্ড কুমিরা শেয়ারিরপুল পাক্কা মসজিদ এলাকায় রহিমা আকতার ডলি নামে এক বিধবার ঘরে রাতে হামলা ও ডাকাতির ঘটনার অভিযোগ পাওয়া গেছে।ঘটনার বিবরণ- গত ৩১/৫/২০২৪ইং তারিখ রাত আনুমানিক ১২ টার সময় একদল সন্ত্রাসী রহিমা আকতার ডলির বসত ঘরের গেইট পথর মেরে ভেঙে জোরপূর্বক ঘরে প্রবেশকরে ডলির উপর আক্রমণের চেষ্টা চালানোসহ ঘর থেকে মূল্যবান স্বর্ণ অলংকারসহ মালামাল নিয়ে যাওয়ার ঘটনা ঘটছে। ঘটনার সময় সাথে জড়িতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়ার জন্য রহিমা আকতার ডলি সীতাকুণ্ড থামায় সুনির্দিষ্ট অভিযোগ দায়ের করেছে। অভিযোগের ভিত্তিতে থানা পুলিশ কোনধরনের আইনানুগ ব্যবস্থা নেয়নি। ডলি একজন মহিলা উদ্যোগক্তা সেই নিজ বাড়ীতপ একা বসবাসকরে, তার একাবসবাসের সুযোগে তাঁর পূর্বের পরিচিত চিহ্নিত সন্ত্রাসীরা এই ঘটনা ঘটিয়েছে বলে ডলি তার অভিযোগে উল্লেখ করেছেন। ঘটনার বিষয়ে সত্যতা যাচাই করার জন্য আমাদের প্রতিনিধি ঘটনাস্থলে গিয়ে সরেজমিনে অনুসন্ধান করে ঘটনার সত্যতা পাওয়া যায়। ঘটনাকারিরা পূর্ব শত্রুতার জের ধরে রাতের বেলায় ডলি একার থাকার বিষয়টি নিশ্চিত হয়ে ঘটনাটি ঘটিয়াছে। প্রতিবেদক মন্তব্য করেন যে ঘটনার বিষয়ে ৩১ শে মে অভিযোগ দায়ের চারদিন পরও সীতাকুণ্ড থানার পুলিশ রহস্য জনক ভাবে নিরবতা পালন করেছেন, এই বিষয়ে অফিসার ইনচার্জ এর মতামত জানার জন্য মোবাইল ফোনে ফোন করলে ওসি মোবাইল রিসিভ করেনি। রহিমা আকতার ডলি সীতাকুণ্ড থামায় যাদের বিরুদ্ধে লিখিতভাবে অভিযোগ দায়ের করেছেন তারা হলেন-০১। মোশারফ হোসেন জুয়েল (৩৫), পিতা- মৃত সিদ্দিক আহম্মদ, প্রযন্তেঃ সিদ্দিক আহম্মদের বাড়ী, সাং- শেয়ারীপুল পাকা মসজিদ, দক্ষিণ ঘোড়ামারা, ডাকঘর- কুমিরা, খানা/উপজেলা- সীতাকুণ্ড, জেলা- চট্টগ্রাম। ০২। মোঃ রুবেল, পিতা- মৃত সিদ্দিক আহম্মদ, প্রযন্তে। সিদ্দিক আহম্মদের বাড়ী, সাং- শেয়ারীপুল পাকা মসজিদ, দক্ষিণ ঘোড়ামারা, ডাকঘর- কুমিরা, থানা/উপজেলা- সীতাকুণ্ড, জেলা- চট্টগ্রাম। ০৩। দিদার আলম, পিতাঃ-ফারুক আহম্মদ, প্রযন্তে: সিদ্দিক আহম্মদের বাড়ী, সাং- শেয়ারীপুল পাকা মসজিদ, দক্ষিণ ঘোড়ামারা, ডাকঘর- কুমিরা, থানা/উপজেলা- সীতাকুণ্ড, জেলা-চট্টগ্রাম। ০৪। ওমর ফারুক, পিতা: মোঃ ইলিয়াছ, প্রযন্তে। সিদ্দিক আহম্মদের বাড়ী, সাং- শেয়ারীপুল পাক্কা মসজিদ, দক্ষিণ ঘোড়ামারা, ডাকঘর- কুমিরা, থানা/উপজেলা- সীতাকুণ্ড, জেলা- চট্টগ্রাম। ০৫। সাদ্দাম হোসেন, পিতা- অজ্ঞাতম্মদ, প্রযন্তে। স্লাইক্লোন সেন্টার এর পাশে, সাং- আকিলপুর, দক্ষিণ ঘোড়ামারা, ডাকঘর- কুমিরা, থানা/উপজেলা- সীতাকুন্ড, জেলা- চট্টগ্রাম। ০৬। আরও দুই-তিনজন অজ্ঞাতনা।

উক্ত সন্ত্রাসীরা এ-র আগেও আরো কয়েকবার ডালির উপর হামলা করে তাকে হত্যার চেষ্টা করেছিল। ঘটনার বিষয়ে থানা প্রশাসন কোনো ধরণের ব্যবস্হা না নেওয়ায় বিধবা ডলি হতাশ হয়ে পরেছে, ডলি বলে আমি একজন নিরীহ অসহায় মহিলা আমার উপর ঘটনা ঘটছে চারদিন আগে যাঁরা ঘটনা ঘটেয়েছে আমি তাদের বিরুদ্ধে অভিযোগ দেওয়ার পরেও কোন ব্যবস্হা নেয়নি পুলিশ, তিনি আরো দুঃখ করে বলেন আমার অভিযোগের ভিত্তিতে অন্তত পক্ষে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করার কথা থাকলেও কিন্তু এখন পর্যন্ত ঘটনাস্থলে আসেনি, ডলি পুলিশের সহযোগিতা না পাওয়াতে নিজেকপ অনিরাপদ মনে করে খুবই আতংকের মধ্যে রয়েছে বলে প্রতিবেদককে জানান।

[recent_tabs]