
নিজস্ব প্রতিবেদকঃ
গত ৩০ মে চার দিনের বাংলাদেশ সফরে এসেছেন ইন্টারন্যাশনাল মেরিটাইম অরগেনাইজেশন (আইএমও) এর সেক্রেটারি জেনারেল Mr. Arsenio Antonio Dominguez Velasco । চলতি বছরের জানুয়ারিতে আইএমও সেক্রেটারি জেনারেল নির্বাচিত হওয়ার পর প্রথম এশিয়ান দেশ হিসেবে বাংলাদেশ সফরে এলেন তিঁনি। সফরের অংশ হিসেবে ৩১ মে শুক্রবার চট্টগ্রাম বন্দর সফরে আসেন মান্যবর সেক্রেটারি জেনারেল এবং যুক্তরাজ্যে নিযুক্ত বাংলাদেশের মান্যবর হাইকমিশনার সাইদা মুনা তাসনীম । তিনি বোট ক্লাব থেকে নদী পথে বন্দরের EMU কার্যক্রম, Safety & Security কার্যক্রম পরিদর্শন করেন। অত:পর সকাল ১০.৩০ ঘটিকায় চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ এবং এর অংশীজনদের সাথে শহীদ মোঃ ফজলুর রহমান মুন্সী অডিটোরিয়ামে বাংলাদেশের সমুদ্র বন্দর সমূহের উপর একটি ব্রিফিং সভায় যোগদান করেন। সভায় চবক চেয়ারম্যান রিয়ার এডমিরাল মোহাম্মদ সোহায়েল, ওএসপি, এনইউপি, পিপিএম, পিএসসি মাননীয় আইএমও সেক্রেটারি জেনারেল এবং মান্যবর হাইকমিশনারকে স্বাগত জানান এবং সকল অংশীজনদের সাথে পরিচয় করিয়ে দেন। এছাড়া চেয়ারম্যান, চবক মাননীয় সেক্রেটারি জেনারেল ও সফর সঙ্গীদের উদ্দেশ্যে স্বাগত বক্তব্যে বাংলাদেশের সমুদ্র বন্দর সমূহের গুরুত্বের বিষয়টি উল্লেখ করে বন্দর সমূহের বিষয়ে আইএমও এর সহযোগী ভূমিকা এবং সার্বিক সহযোগিতার কথা উল্লেখ করে আইএমও সেক্রেটারি জেনারেলকে বিশেষ ধন্যবাদ জ্ঞাপন করেন। একই সাথে আইএমও এর উত্তরোত্তর সহযোগিতাও প্রত্যাশা করেন। এব্যতীত চেয়ারম্যান, চবক সফরসঙ্গীদের উদ্দেশ্যে চট্টগ্রাম ও অন্যান্য বন্দর সমূহ এবং মেরিটাইম সেক্টরের উন্নয়ন ও ভবিষ্যৎ পরিকল্পনার উপর একটি পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশন ও ডকুমেন্টরী প্রদর্শন করান।
পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশন উপস্থাপন করেন চবক এর সদস্য (হারবার ও মেরিন) কমডোর এম ফজলার রহমান । মান্যবর সেক্রেটারি জেনারেল আর্ন্তজাতিক মেরিটাইম সেক্টর এবং দেশের অর্থনৈতিক উন্নয়নে চট্টগ্রাম বন্দরের অবদানের ভূয়সি প্রশংসা করেন। তিনি বলেন আইএমও তার সদস্য রাষ্ট্র হিসেবে বাংলাদেশের স্বার্থ সংরক্ষণে কাজ করে যাচ্ছে । তিনি মেরিটাইম সংক্রান্ত হংকং রেজুলেশন যথাসম্ভব দ্রুত কার্যকরী করার আহ্বান জানান। তিনি চট্টগ্রাম বন্দর কর্তৃক গৃহীত বিভিন্ন উন্নয়ন প্রকল্পে গ্রীন পোর্ট প্রযুক্তি অন্তর্ভূক্তির ভূয়সী প্রশংসা করেন ।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন প্রতিনিধি দলের অন্যান্য সদস্যবৃন্দ, নৌপরিবহন অধিদপ্তরের মহাপরিচালক, বিএসসির ব্যবস্থাপনা পরিচালক, চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের সদস্যবৃন্দ, নৌপম এর যুগ্মসচিব Rbve Gm.Gg. †gv¯Ídv Kvgvj এবং উপসচিব সৈয়দ আলী আহসান, মার্কেন্টাইল মেরিন ডিপার্টমেন্ট এর প্রিন্সিপাল অফিসার, বিভিন্ন সরকারী দপ্তরের উচ্চপদস্থ কর্মকর্তাবৃন্দ, চবক এর বিভাগীয় প্রধানগণ এবং বিভিন্ন স্টেকহোল্ডার এর নেতৃবৃন্দ । ব্রিফিং সভা শেষে তিঁনি চট্টগ্রাম বন্দরের অপারেশনাল কার্যক্রম পরির্দশন করেন।

