
মোঃ এমরান, লোহাগাড়া উপজেলা প্রতিনিধিঃ
আজ ১৬ই জুন রবিবার সন্ধ্যা ৬টায় বাংলাদেশ আওয়ামী লীগের কেন্দ্রীয় ত্রাণ ও সমাজ কল্যাণ সম্পাদক বাংলাদেশ ছাত্র লীগের সাবেক ভারপ্রাপ্ত সভাপতি চট্টগ্রামের সাতকানিয়া উপজেলার কৃতি সন্তান জননেতা আমিনুল ইসলাম আমিন ভাই কে পুষ্পস্তবক অর্পণ করে ফুলেল শুভেচ্ছা জানান চট্টগ্রাম লোহাগাড়া উপজেলার নবনির্বাচিত ভাইস চেয়ারম্যান এম এস মামুন। সাথে আরো উপস্থিত ছিলেন লোহাগাড়া উপজেলা আওয়ামী লীগের সহ সভাপতি জান মোহাম্মদ সিকদার, দপ্তর সম্পাদক তৈয়বুল হক বেদার, নির্বাহী সদস্য ডাঃ মোঃ এমরান, সাতকানিয়া উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক শাহজাহান, পৌরসভা আওয়ামী লীগের সভাপতি মোঃ আসাদ,চরম্বা আওয়ামী লীগ সভাপতি মাষ্টার শফিকুর রহমান, লোহাগাড়া সদর সভাপতি জসিম উদ্দিন, আওয়ামী লীগ নেতা আবছার আহমদ,কেন্দ্রীয় উপ কমিটির নেতা মোঃ রাশেদ,সাতকানিয়া ছাত্র লীগের সাবেক আহবায়ক মোঃ আজিজ,মোঃ নাছির উদ্দীন, চট্টগ্রাম দক্ষিণ জেলা ছাত্র লীগের সহ সভাপতি রিহান পারভেজ, আওয়ামী লীগ নেতা নাজমুল হক টিপু, ছাত্র লীগ নেতা ইলিয়াস সানি ও আবু তৈয়ব প্রমূখ। আগামীকাল আমিনুল ইসলাম নিজ বাড়িতে ঈদুল আজহা উদযাপন করবেন এবং জনগণের সাথে কুশল বিনিময় করবেন।

