টানটান উত্তেজনায় চ্যাম্পিয়ন ড্রাগন সিটি সাতকানিয়ায়

সাতকানিয়া, চট্রগ্রাম প্রতিনিধিঃ

 

প্রতিবছরের ন্যায় ঈদুল আযহার আনন্দকে দ্বিগুণ করতে সাতকানিয়ার ছদাহা ৬নং ওয়ার্ড হাজী সফর আলী পাড়া ঐক্য পরিষদের উদ্যোগে মিনিবার ফুটবল টুর্নামেন্টের জমজমাট ফাইনাল ম্যাচ অনুষ্ঠিত হয়েছে।

 

গত ২০শে জুন বৃহস্পতিবার বিকাল চারটায় জমকালো আয়োজনের মধ্য দিয়ে ছমদিয়া পুকুরপাড় সংলগ্ন মাঠে এ ফাইনাল ম্যাচ অনুষ্ঠিত হয়।

 

এ সময় উপস্থিত ছিলেন চট্টগ্রামের স্বনামধন্য ব্যবসা প্রতিষ্ঠান নেভি লুঙ্গির স্বত্বাধিকারী শফিকুর রহমান,আরিফুল ইসলাম,ব্যবসায়ী মোহাম্মদ আরমান,মোহাম্মদ ফারুক,হাজী সফর আলী পাড়ার কৃতি সন্তান মোহাম্মদ আরফাতুল ইসলাম,শহিদুল ইসলাম,আব্দুল আজিজ, এমদাদুল হক সম্রাটসহ আরো অনেকে।

 

খেলাই প্রতিদ্বন্দিতা করেন দুই শক্তিশালী দল ড্রাগন সিটি একাদশ বনাম কিং পাওয়ার একাদশ দীর্ঘক্ষণ হাড্ডা হাড্ডি লড়াইয়ের পর কিং পাওয়ারকে এক গোলে হারিয়ে চ্যাম্পিয়ন ট্রফি লোফেনেন ড্রাগন সিটি একাদশ।

[recent_tabs]