
নিজস্ব প্রতিবেদকঃ
আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন: বঙ্গবন্ধু সৈনিক লীগের অনুষ্ঠানে আ জ ম নাছির-১৯৪৯ সালে আওয়ামী লীগের জন্ম না হলে আজ আমরা স্বাধীন বাংলাদেশ পেতাম না।
চট্টগ্রাম মহানগর আহ্বায়ক কমিটির উদ্যোগে ২২ শে জুন বিকাল ৫টায় চট্টগ্রাম প্রেসক্লাবের বঙ্গবন্ধু হলে আওয়ামী লীগের ৭৫তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সাবেক মেয়র আ জ ম নাছির উদ্দিন।
অনুষ্ঠানের সভাপতিত্ব করেন বঙ্গবন্ধু সৈনিক লীগ চট্টগ্রাম মহানগরের আহ্বায়ক মো. কামাল উদ্দিন। বিকেল ৫টায় শুরু হওয়া এই সভায় আ জ ম নাছির উদ্দিন প্রধান অতিথির বক্তব্যে বলেন, “১৯৪৯ সালের ২৩ জুন আওয়ামী লীগ প্রতিষ্ঠিত না হলে আমরা স্বাধীন বাংলাদেশ পেতাম না। এই আওয়ামী লীগের মাধ্যমে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান দীর্ঘ বছর আন্দোলন সংগ্রাম করে ১৯৭১ সালে আমাদেরকে একটি সুন্দর দেশ উপহার দিয়েছেন।
বঙ্গবন্ধু তাঁর দীর্ঘ জীবনের জেল-জুলুম নির্যাতনের শিকার হয়ে বাঙালি তথা বাংলাদেশকে স্বাধীন করেছেন, আমরা তার অবদানের কথা কখনো ভুলতে পারিনা।” তিনি আরও বলেন, “বঙ্গবন্ধুর সুযোগ্য কন্যা শেখ হাসিনা ১৯৮১ সাল থেকে আওয়ামী লীগের হাল ধরে রাখতে পেরেছেন বলেই বঙ্গবন্ধু কর্তৃক স্বাধীনকৃত বাংলাদেশ আজ শেখ হাসিনার নেতৃত্বে বিশ্বের দরবারে ইতিবাচক ভূমিকা পালন করে আসছে।
আজকে বাংলাদেশ উন্নয়নের রোল মডেল হিসেবে পরিচিত লাভ করেছে। বঙ্গবন্ধু সৈনিক লীগের চট্টগ্রাম মহানগর আহ্বায়ক কমিটিকে সাধুবাদ জানিয়ে বলেন, আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপনের মাধ্যমে তারা প্রমাণ করেছে বঙ্গবন্ধু সৈনিক লীগ বঙ্গবন্ধুর আদর্শের একটি সংগঠন। তাদের সকল সাংগঠনিক কর্মকাণ্ডে আমাদের সমর্থন থাকবে।”
বঙ্গবন্ধু সৈনিক লীগকে চট্টগ্রাম মহানগরে সুসংগঠিত করার জন্য আমি সবধরনের সহযোগিতা করে যাব। তবে যোগ্য কর্মী এবং নেতা সৃষ্টি করতে হবে। হাজারো নেতা কর্মীর প্রয়োজন নেই, বঙ্গবন্ধুর আদর্শে আদর্শিত হয়ে কাজ করার দশজনই যথেষ্ট। তিনি আরও বলেন, আহ্বায়ক একজন লেখক, সাংবাদিক, গবেষক। তাঁর সাংগঠনিক দক্ষতা রয়েছে, তার নেতৃত্বে চট্টগ্রামে একটি শক্তিশালী সংগঠন করা সম্ভব বলে আমি মনে করি।
অনুষ্ঠানে প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ও সাবেক প্যানেল মেয়র কাউন্সিলর চৌধুরী হাসান মোহাম্মদ হাসনি। তিনি বলেন, “আমাদের একটি মাত্র রাজনৈতিক পরিচয় তা হলো আমরা বঙ্গবন্ধুর আদর্শের আওয়ামী লীগের কর্মী। মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার যোগ্য নেতৃত্বে আমরা ঐক্যবদ্ধ। আমরা স্বাধীনতা রক্ষা ও দেশের উন্নয়নে বিশ্বাসী। আমি আশা করি বঙ্গবন্ধুর আদর্শ ও শেখ হাসিনা কর্তৃক উন্নয়নের ঘোষিত কর্মসূচী পালনে বঙ্গবন্ধু সৈনিক লীগকে সাংগঠনিক ভাবে এগিয়ে নেওয়ার জন্য আমাদের আওয়ামী লীগের সঙ্গে হাতে-হাত মিলিয়ে কাজ করবে।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন বঙ্গবন্ধু সৈনিক লীগের কেন্দ্রীয় সদস্য একেএম ওসমান গনি, আওয়ামী লীগের সদস্য জননেতা নেছার আহমেদ মন্জু, বায়েজিদ থানা আওয়ামী লীগের সভাপতি জনাব আলহাজ্ব আবদুল নবী লেদু। অন্যান্যদের মধ্যে আরো বক্তব্য রাখেন ২৪ নং উত্তর আগ্রাবাদ আওয়ামী লীগের সভাপতি সৈয়দ মোহাম্মদ জাকির হোসেন, ১৪ নং লালখান বাজার ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জনাব দিদারুল আলম মাসুম।
আরো বক্তব্য রাখেন বঙ্গবন্ধু সৈনিক লীগ চট্টগ্রাম মহানগর আহ্বায়ক কমিটির যুগ্ম আহ্বায়ক জনাব মোহাম্মদ ফোরকান, জনাব হাবিবুল্লাহ চৌধুরী ভাস্কর, জনাব শাহ আলম সিকদার, মুক্তিযোদ্ধা এস এম আবু তাহের, অ্যাডভোকেট মাসুদ করিম, বঙ্গবন্ধু সৈনিক লীগ চট্টগ্রাম মহানগর আহ্বায়ক কমিটির সদস্য জনাব বাবুল হক, এস এম মহিউদ্দিন, মোহাম্মদ জসিম উদ্দিন, খুলশী থানা বঙ্গবন্ধু সৈনিক লীগের আহ্বায়ক বীর মুক্তিযোদ্ধা লিয়াকত হোসেন, কোতোয়ালি থানার আহ্বায়ক মোহাম্মদ আবছারুল হক, পাহাড়তলী থানার আহ্বায়ক জে আর মুরাদ, বায়েজিদ থানার আহ্বায়ক জনাব মোহাম্মদ মামুন, সদরঘাট থানার আহ্বায়ক জনাব মোহাম্মদ জনি, পতেঙ্গা থানার যুগ্ম আহ্বায়ক জনাব মোহাম্মদ আলী হায়দার, বায়েজিদ থানার যুগ্ম আহ্বায়ক সফিউল আলম সফি, কোতোয়ালি থানার যুগ্ম আহ্বায়ক আশিষ চৌধুরী, পাঁচলাইশ থানার যুগ্ম আহ্বায়ক মোহাম্মদ জামাল চৌধুরী।
অনুষ্ঠান পরিচালনা করেন মহানগর আহ্বায়ক কমিটির সদস্য ফারুক মোহাম্মদ। বক্তারা আওয়ামী লীগের অবদান ও ভবিষ্যৎ লক্ষ্য নিয়ে আলোচনায় বলেন, “আগামী প্রজন্মের কাছে আওয়ামী লীগের প্রতিষ্ঠার ইতিহাসের কথা তুলে ধরতে হবে। এই আওয়ামী লীগ একটি প্রাচীন সংগঠন, তা ইতিহাসের পাতা থেকে জানতে হবে।” সভায় বঙ্গবন্ধু সৈনিক লীগের আহ্বায়ক, সাংবাদিক ও গবেষক মো. কামাল উদ্দিন অনুষ্ঠানের সূচনা বক্তব্যেতে আওয়ামী লীগের ইতিহাস ও ঐতিহ্যের কথা তথ্যভিত্তিক উপস্থাপন করেন।
অনুষ্ঠানের শুরুতেই মহাকালের মহানায়ক জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানসহ আওয়ামী লীগের প্রতিষ্ঠালগ্নে প্রয়াত সকল নেতা ও স্বাধীনতা যুদ্ধের সকল শহীদ এবং ১৯৪৯ সাল থেকে আওয়ামী লীগের নেতৃত্বে আন্দোলন জোরদার করতে গিয়ে যারা রাজপথে তাজা রক্ত দিয়ে আওয়ামী লীগকে সুসংগঠিত করেছেন, তাদের স্মৃতির প্রতি শ্রদ্ধাশীল হয়ে এক মিনিট নীরবতা পালন ও আত্মার মাগফিরাত কামনা করে দোয়া করা হয়। অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগের নেতৃবৃন্দ, বঙ্গবন্ধু সৈনিক লীগের বিভিন্ন পর্যায়ের নেতা-কর্মী এবং সুশীল সমাজের প্রতিনিধিরা।
বার্তা প্রেরক:
মোঃ শাহ আলম সিকদার,
যুগ্ম আহ্বায়ক
বঙ্গবন্ধু সৈনিক লীগ
চট্টগ্রাম মহানগর আহ্বায়ক কমিটি

