
সংবাদ বিজ্ঞপ্তি:
কক্সবাজার জেলার চকরিয়া উপজেলার ফাঁসিয়াখলী ইউনিয়নের রশিদ আহমদ চৌধুরী উচ্চ বিদ্যালয়ের এডহক কমিটির অনুমোদন দিয়েছে চট্রগ্রাম মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড। উক্ত কমিটির সভাপতি নির্বাচিত হয়েছেন মহেশখালী উপজেলার শাপলাপুর ইউনিয়নের সন্তান আব্দুল গফুর মানিক।
বুধবার (৩ জুলাই) চট্টগ্রাম মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের বিদ্যালয় পরিদর্শক ড. বিপ্লব গাঙ্গুলী স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়েছে।
উক্ত বিজ্ঞপ্তিতে জানানো হয়, বিদ্যালয়ের দৈনন্দিন প্রশাসনিক কার্যাবলি পরিচালনার জন্য মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড, চট্টগ্রাম এর প্রবিধানমালা-২০০৯ এর বিধি ৩৯ এর আলোকে এডহক কমিটিকে স্মারক ইস্যুর তারিখ হতে ০৬ (ছয়) মাসের জন্য অনুমোদন করা হল।
এই বিষয়টি নিয়ে আব্দুল গফুর মানিক বলেন, স্কুলের উন্নয়নে, শিক্ষার মান বাড়ানোর জন্য, শিক্ষক-শিক্ষার্থীদের নানান রকমের সমস্যা এবং অসঙ্গতি নিরসনে কাজ করে যাবো।

