বিগত সময়ে নৌপরিবহন মন্ত্রী শাহজাহান খান তাঁর ক্ষমতার অপব্যবহার করে চট্টগ্রাম বন্দরে অবৈধভাবে তাঁর নিজ জেলা মাদারীপুর থেকে ৯০ জনকে লস্কর পদে নিয়োগ দিয়েছিলেন। তখন এই নিয়োগের অনিয়মের বিষয়টি উঠলেও শাহজাহান খান তা উপেক্ষা করেন। অভিযোগ রয়েছে, তিনি বড় অংকের অর্থের বিনিময়ে এই নিয়োগ দিয়েছেন। চট্টগ্রাম নাগরিক ফোরামের চেয়ারম্যান ব্যারিস্টার মনোয়ার হোসেন ও মহাসচিব মো. কামাল উদ্দিন এক বিবৃতিতে বলেন, চট্টগ্রামবাসীকে অবহেলা করে এই নিয়োগ সম্পূর্ণ অনৈতিক এবং অন্যায়। চট্টগ্রাম বন্দরে নিয়োগ বাণিজ্যসহ শাহজাহান খানের বিরুদ্ধে বিভিন্ন অনিয়মের অভিযোগ রয়েছে। ফোরামের পক্ষ থেকে দাবি করা হয়, অবিলম্বে এই ৯০ জনের নিয়োগ বাতিল করে চট্টগ্রাম থেকে অগ্রাধিকার ভিত্তিতে নতুন নিয়োগ দেওয়া হোক এবং শাহজাহান খানের বিরুদ্ধে উপযুক্ত শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হোক। অন্যথায়, চট্টগ্রাম নাগরিক ফোরামের পক্ষ থেকে আন্দোলনের কর্মসূচি ঘোষণার হুঁশিয়ারি দেওয়া হয়েছে। এ বিষয়ে মাননীয় প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনুসের সরাসরি হস্তক্ষেপ কামনা করছে ফোরাম।
চট্টগ্রাম বন্দরে অবৈধভাবে নিয়োগকৃত ৯০ জন লস্করের চাকরি বাতিলের দাবি চট্টগ্রাম নাগরিক ফোরামে
- নকল ওয়েবসাইট বানিয়ে পুলিশ ক্লিয়ারেন্সের প্রতারণা
- ছেলেকে বাঁচিয়ে কাপ্তাই হ্রদে নিখোঁজ বাবা
- লঘুচাপের প্রভাবে চট্টগ্রামে রাতভর বৃষ্টি, পানির নিচে নগরের সড়ক
- লন্ডনে সিলেট-চট্টগ্রাম ফাউন্ডেশনের সৌজন্য সাক্ষাৎ
- ড. ইউনূসের বিরুদ্ধে তদন্ত দাবি
- চট্টগ্রামে ১৫ আগস্টের জমায়েত আটক ১৫
- ট্রাম্পের হুমকির জবাব—‘পা ভেঙে দেব’
- মিরসরাইয়ে পুলিশের ধাওয়ায় খাদে মাইক্রোবাস মিলল মাদকের চালান
- চট্টগ্রামে গ্যাস সরবরাহ বাড়লেও কাটেনি সংকট
- অনার্স পর্যন্ত মেয়েদের শিক্ষা বিনামূল্যে
- কম দামের সুবিধা হারাচ্ছে বাংলাদেশি পোশাক
- গ্যাস-বিদ্যুৎ সংকটের পূর্ণ সমাধানে আরও দুই বছর
- চট্টগ্রাম বন্দরে জাহাজ থেকে সাগরে পড়ে নাবিক নিখোঁজ
- সিআরবির লাল ভবনে মোবাইল নেটওয়ার্ক নেই
- বোয়ালখালীতে বিদ্যুৎস্পৃষ্টে যুবকের মৃত্যু
- প্রশাসনের জেল-জরিমানা তোয়াক্কা করছে না : কুতুবদিয়ায় ফসলী জমির মাটি কেটে বিক্রি
- “চান্দগাঁও থানার অভিযানে ছিনতাইকারী, অপহরণকারী ও নিষিদ্ধ সংঘঠনের সদস্য গ্রেফতার”
- রিহ্যাব চট্টগ্রাম রিজিওনাল কমিটি, উপ কমিটিসমূহ এবং ফেয়ার অর্গানাইজিং কমিটির সভা অনুষ্ঠিত
- উরুগুয়ের বিপক্ষে ভিনিসিয়ুসকে হারালো ব্রাজিল
- হেলাল আকবর চৌধূরী বাবরের উত্থান ও কী তার সাফল্যের চাবিকাঠি?
- রেলস্টেশন থেকে কলাতলী হোটেল পর্যন্ত জনপ্রতি টমটম ভাড়া ৫০ টাকা
- প্রধানমন্ত্রীর উপদেষ্টা জাহেদ ইস্যুতে ব্যাখ্যা দিল ভারত
- এস আলম মুক্ত হলো আরও একটি ব্যাংক
- নব গঠিত চট্টগ্রাম দক্ষিণ জেলা কমিটিকে স্বাগত জানিয়ে লোহাগাড়ায় বিএনপির আনন্দ মিছিল
- কুতুবদিয়ায় রাতের আঁধারে অবৈধভাবে ফসলী জমির মাঠি কাটার দায়ে ১জনকে ১০দিনের কারাদণ্ড
