নিউজ ডেস্ক

মাদক কারবারিদের শাস্তির দাবিতে মানববন্ধন সাতকানিয়ায়

চট্টগ্রাম সাতকানিয়া প্রতিনিধি:

 

চট্টগ্রামের সাতকানিয়ার কেঁওচিয়ায় মাদক সেবনে বাঁধা দেওয়ায় ৪নং ওয়ার্ডের সাবেক ইউপি সদস্য নুরুল আমিন মেম্বারের উপর মাদককারবারীদের  হামলার প্রতিবাদ ও বিচারের দাবীতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।

 

২১শে আগস্ট বুধবার সকালে কেঁওচিয়া ৪নং ওয়ার্ড মাইজপাড়া ২নাম্বার ব্রীজ কেরানিহাট-বান্দরবান সডকে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।মানববন্ধন থেকে বক্তারা নুরুল আমিন মেম্বারের উপর  হামলার বিচার ও চিন্নিত মাদক ব্যবসায়ী মিজান ও হাসানকে গ্রেপ্তার পর্ব শাস্তি দাবি করেন।

 

এসময় উপস্থিত ছিলেন কেঁওচিয়া ইউনিয়ন এলডিপির সভাপতি ও সাবেক ইউপি সদস্য নরুল নবী, নুরুল আমিন মেম্বারসহ  কেঁওচিয়া ৪নং ওয়ার্ড মাইজপাড়ার সর্বস্তরের জনসাধারণ।

Share on facebook
Share on twitter
Share on whatsapp
Share on print

মন্তব্য করুন