Tuesday, June 23, 2026

লোভী-(সপ্তম পর্ব)

রমিজের সহধর্মিণী পারভিনের চলাফেরার অনেক পরির্বতন হয়েছে যেমনটি তিনি চেয়েছে। দামি গহনা, গাড়ি, বাড়ি, টিক যা চেয়েছিল তার চেয়ে বেশি পেয়েছে।রমিজ অনেক জা্য়গায় খরিদ করলো, নিজের মনের মতো করে বাড়ির কাজ করতে লাগলো।

অসাধারন একটি বাড়ি পুরো উপজেলার সেরা বাড়ি হতে হবে সেজন্য সব কিছুতে পারভিনের তদারকি চলছে। রমিজ সন্তানদের ভবিষৎ নিরাপদ করতে তাদের নামে ব্যাংকে টাকা জমা রেখেছে। নতুন বাড়ি উদ্বোধন করবে তাই বিশাল অনুষ্ঠানের আয়োজন করতে যাচ্ছি রমিজ, বাড়িটিকে ঘিরে পুরো এলাকায় উৎসবের আমেজ।উদ্বোধনী অনুষ্টান শুঞবার দশ হাজার মানুষের দুপুরের ভূরিভোজের আয়োজন করেন।

খাবারের আয়োজনের কমতি ছিলোনা, নামকরা মানুষরা অনুষ্ঠানে যোগদেন, বিল্ডিংটির ভেতরে বাইরে যারা একবার ঘুরে দেখেছে তাদের মনে এই সৌন্দর্যের ছোঁয়া ভুলার মতো নয়। এই বিশাল অনুষ্টানে শুধু কয়েকজন মানুষ ছাড়া বাকি সবাই উপস্হিত হয়।যারা আসেনি তারা হলেন মসজিদের ইমাম সাহেব, আর কিছু মুরব্বি যাদেরকে রমিজ নীতি কথা বলতেন, সবসময় যাদের সাথে তিনি থাকতেন।

অতিথি, আত্নীয় স্বজনরা বাড়িটি দেখে রমিজের প্রশংসা করেন, খাওয়া- দাওয়া শেষে একে একে সবাইকে বিদায় দিলো, নতুন বাড়িতে আজকে সবাই উঠবে পুরো পরিবারে আনন্দের সীমা নেই। রমিজ পারভিনকে বল্ল, আজকে সবচেয়ে বেশি ভালো লাগলো সবাই এসেছে একসাথে খাওয়া দাওয়া করেছে।

পারভিন বল্ল, এমনি আসেনি তোমার এখন টাকা হয়েছে তাই ছুটে এসেছে, আগে তো অনেক অনুষ্ঠানে দাওয়াত করতাম আমার বাপের বাড়ির লোক ছাড়া কি কেউ আসতো? রাত দশটা সারাদিন সবাই কাজ করেছে তাই ক্লান্ত, তাছাড়া নতুন বাড়ি ঘুমাতে যাবে সবাই ঠিক সেই মুহুর্তেই রমিজের বুকের বাম পাশে প্রচন্ড ব্যাথা অনুভব হলে মা,, রে,, বলে চিৎকার করে উঠলো।

  • সর্বশেষ
  • পঠিত