লোহাগাড়ার চুনতিতে বাড়ীঘর ভাংচুর করে জায়গা দখলের চেষ্টাঃ থানায় জিডি

নিজস্ব প্রতিবেদকঃ

 

লোহাগাড়া উপজেলার চুনতি ৬নং ওয়ার্ড চুনতি শাহসাহেব গেইট গোয়ালটি মুড়া নামক স্থানে প্রবাসী জিয়াবুলের খরিদা সম্পত্তি দখল নেয়ার লক্ষ্যে ভাড়া বাসা ও দোকান ঘরে হামলা ও ভাংচুর চালিয়েছে স্থানীয় কতিপয় দুর্বৃত্তরা। এব্যাপারে লোহাগাড়া থানায় সাধারণ ডায়েরী করেন ভুক্তভোগী প্রবাসী জিয়াবুল হক।

জিয়াবুল হক জানান, উপরোল্লিখিত স্থানে দীর্ঘদিন ধরে খরিদা সম্পত্তি তে দোকানঘর ও ভাড়া বাসা নির্মানকরে স্থিতিশীল রয়েছি। উক্ত জায়গায় স্থানীয় কতিপয় ভুমিদুস্য, সন্ত্রাসী লোক জায়গাটি দখলের প্রচেষ্টা চালায়। তারই ধারাবাহিকতায় ০৬ সেপ্টেম্বর সন্ধ্যায় স্থানীয় কতিপয় দুর্বৃত্ত রহিম, হাসান, নাজিম, কাশেম, ইউছুফ, ছিদ্দিক ও বেলালের নেতৃত্বে অজ্ঞাতনামা সন্ত্রাসীরা পুর্ব পরিকল্পিত ভাবে আমার খতিয়ান ভুক্ত জায়গায় পাশ্ববর্তী সমাজের এক লোক মারা গেলে তার লাশ দাফনের পাঁয়তারা চালায় আমি খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে বাঁধা দিই এবং কারন জিজ্ঞাসা করিলে ওরা বলে এটা কবরের জায়গা এখানে এই লোককে যে কোন মুল্যে কবরস্থ করব তুই বাঁধা দিলে জানে মেরে ফেলব বলে লাঠিসোঁটা দা নিয়ে তাড়িয়ে নিয়ে যায় আমিও প্রাণ ভয়ে পালিয়ে আসি এবং লোহাগাড়া থানায় একটি জিডি করি, পরবর্তীতে ঘটনাস্থলে গিয়ে দেখি ওরা ওখানে এক লোককে দাফন করেছে সেই সাথে আমার ৩ ফ্লাট ভাড়া বাসা, রান্নাঘর, বাথরুম, গোসলখানা, বাউন্ডারি টিনের বেড়া কেটে ফেলে তছনছ করে এবং একটি রুমের তালা ভেঙ্গে ভিতরে ঢুকে মালামাল নগদ টাকা লুটপাট করে নিয়ে গেছে। আমি থানা প্রশাসন সহ স্থানীয় গন্যমান্য ব্যক্তিকে বিষয়টি অবগত করেছি এবং এব্যাপারে সংশ্লিষ্ট প্রশাসনের হস্তক্ষেপ কামনা করছি।

[recent_tabs]