গোপালগঞ্জে কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক দলের ক্রীড়া সম্পাদক হত্যার প্রতিবাদে নগরীর অলংকার মোড়ে বিক্ষোভ সমাবেশ করেছে চট্টগ্রাম মহানগর স্বেচ্ছাসেবক দলের নেতাকর্মীরা
চট্টগ্রাম মহানগর স্বেচ্ছাসেবক দলের যুগ্ন সাধারণ সম্পাদক আনোয়ার হোসাইন এরশাদ ও সহ সম্পাদক নিজাম উদ্দিন বুলুর নেতৃত্বে বিক্ষোভ সমাবেশে উপস্তিত ছিলেন স্বেচ্ছাসেবক দলের-বেলাল,রিয়াদ, জামাল, মোঃ , মাসুম চৌধুরী, মোঃ সেলিম, বাবলু ভাই, বশর,সোহেল, ইমরান, ইমন, কিবরিয়া, শাহিন,সোহেল, ইমরান, আরমান,রাতুল টিটু সহ ওয়ার্ডের অন্যান্য নেতৃবৃন্দ
প্রসঙ্গত, শুক্রবার (১৩ সেপ্টেম্বর) বিকাল ৫টার দিকে গোপালগঞ্জ জেলা শহরের বেদগ্রাম মোড়ে জেলা বিএনপি আয়োজিত পথসভা শেষে এস এম জিলানীর বাড়ি টুঙ্গিপাড়ার উদ্দেশে রওনা হন। পথে ঘোনাপাড়া মোড়ে পৌঁছালে আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের দুই থেকে তিনশ নেতাকর্মী দেশীয় অস্ত্র নিয়ে সড়কে ব্যারিকেড দিয়ে গাড়ি ভাঙচুরের পাশাপাশি বিএনপি নেতাকর্মীদের ওপর অতর্কিতে হামলা করেন। এতে বিএনপি ও সহযোগী সংগঠনের অন্তত ৩৫ জন নেতাকর্মী আহত হন। এ ঘটনায় সেচ্ছাসেবক দলের ক্রীড়া সম্পাদক শওকত আলী দিদার নিহত হন।