চরপাথরঘাটা ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক কামাল আহমেদ গ্রেপ্তার
মোহাম্মদ সেলিম কণফুলি উপজেলা প্রতিনিধিঃ
চট্টগ্রামের কর্ণফুলী উপজেলার চরপাথরঘাটা ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক কামাল আহমেদ (রাজা কামাল) কে গ্রেপ্তার করেছে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের (সিএমপি) গোয়েন্দা শাখা (ডিবি)।
রোববার (৩ নভেম্বর) সন্ধ্যায় গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছেন সিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (এডিসি) কাজী মো. তারেক আজিজ।
গ্রেপ্তার কামাল আহমেদ চরপাথরঘাটা ইউনিয়নের খোয়াজনগর গ্রামের সৈয়দ আহমেদের পুত্র। তিনি দীর্ঘদিন ধরে ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদকের দায়িত্ব পালন করেছেন। ছাত্রজীবন থেকে তিনি ছাত্রলীগ ও আওয়ামী লীগের রাজনীতির সাথে সম্পৃক্ত ছিলেন।