পটিয়ায় গরু ডাকাতি: মূলহোতা মুখতার শাহ গ্রেপ্তার

মোঃ মাছুম আকবরী আকাশ,পটিয়া চট্টগ্রাম প্রতিনিধিঃ

 

পটিয়ায় গরু ডাকাতির ঘটনায় চাঞ্চল্যকর তথ্য উঠে এসেছে। সিসিটিভি ফুটেজের সূত্র ধরে, দুর্ধর্ষ ডাকাত সর্দার মুখতার শাহকে (৪৫) রোববার বিকেলে চট্টগ্রাম নগরীর বহদ্দার হাট এলাকা থেকে আটক করেছে পুলিশ। তিনি উপজেলার বারইকাড়া এলাকার শামসুল ইসলাম শাহর পুত্র।

পটিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) জায়েদ নুর জানান, ১৩ নভেম্বর রাতে পটিয়ার হাবিলাসদ্বীপ গ্রামে একটি খামার থেকে ১৯টি গরু লুটের ঘটনায় এই ডাকাত চক্র জড়িত ছিল। খামারের লোকজনকে বেঁধে রেখে তারা সংঘবদ্ধভাবে এই ডাকাতি সংঘটিত করে। পুলিশের একটি দল ছদ্মবেশে অভিযান চালিয়ে ডাকাত সর্দারকে আটক করে।

পুলিশ জানিয়েছে, মুখতার শাহের বিরুদ্ধে পটিয়া থানা ছাড়াও জেলার বিভিন্ন থানায় একাধিক মামলা রয়েছে।উপজেলায় গরু ডাকাতির ঘটনা ক্রমশ বৃদ্ধি পাচ্ছে। সংঘবদ্ধ ডাকাত দল গাড়ি নিয়ে এসে খামারের নিরাপত্তা কর্মীদের মারধর ও ভয়ভীতি প্রদর্শন করে গরু লুট করে নিয়ে যায়। এই ঘটনায় ক্ষোভে ফুঁসছে স্থানীয় খামারিরা। তারা ইতোমধ্যে মানববন্ধন ও স্মারকলিপি প্রদানসহ নানা কর্মসূচি পালন করেছে।

উপপরিদর্শক রাজু আহমদ গাজী জানিয়েছেন, উপজেলায় সক্রিয় কয়েকটি ডাকাত দল নজরদারিতে রয়েছে। দ্রুতই তাদের আইনের আওতায় এনে এলাকাবাসীর নিরাপত্তা নিশ্চিত করার চেষ্টা চলছে।

[recent_tabs]