, |

চট্টগ্রাম - 🌤️ 29° সে. | 💧 আদ্রতা 81%

লোহাগাড়ায় ভ্রাম্যমাণ আদালতের অভিযান: জরিমানা ২ লাখ

বেলাল উদ্দিন লোহাগড়া (চট্টগ্রাম) প্রতিনিধিঃ

 

বিস্ফোরক পরিদপ্তর কতৃক বিস্ফোরক লাইসেন্স সংগ্রহ না করে আবাসিক এলাকায় ঝুঁকিপূর্ণভাবে এলপি গ্যাস সিলিন্ডার সংরক্ষণ ও বিক্রির দায়ে লোহাগাড়ায় এক প্রতিষ্ঠানকে দুই লক্ষ টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।

ন্যাশনাল সিকিউরিটি ইন্টেলিজেন্ট (এনএসআই) চট্টগ্রাম জেলার দেওয়া গোপন তথ্যের ভিত্তিতে সোমবার (১৮ই নভেম্বর) উপজেলার লোহাগাড়া সদর ইউনিয়নের ৩নং ওয়ার্ড রশিদার পাড়ায় ওসমান গনির মালিকানাধীন মেসার্স আবু আহমদ এন্টারপ্রাইজে বাংলাদেশ সেনাবাহিনী এবং ফায়ার সার্ভিসের সহযোগিতায় ভ্রাম্যমাণ আদালতের কার্যক্রম পরিচালনা করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট ও লোহাগাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মুহাম্মদ ইনামুল হাসান।

এসময় বিস্ফোরক লাইসেন্স সংগ্রহ না করে জনবহুল এলাকায় ঝুঁকিপূর্ণ ভাবে এলপি গ্যাস সিলিন্ডার সংরক্ষণ ও বিক্রির দায়ে প্রতিষ্ঠানটিকে দুই লক্ষ টাকা জরিমানা করা হয়েছে।

লোহাগাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মুহাম্মদ ইনামুল হাসান গণমাধ্যমকে বলেন, ন্যাশনাল সিকিউরিটি ইন্টেলিজেন্ট (এনএসআই) চট্টগ্রাম জেলার দেওয়া গোপন তথ্যের ভিত্তিতে বিস্ফোরক পরিদপ্তর কতৃক বিস্ফোরক লাইসেন্স সংগ্রহ না করে জনবহুল এলাকায় ঝুঁকিপূর্ণ ভাবে এলপি গ্যাস সিলিন্ডার সংরক্ষণ ও বিক্রির দায়ে ওসমান গনির মালিকানাধীন মেসার্স আবু আহমদ এন্টারপ্রাইজকে বাংলাদেশ গ্যাস আইন ২০১০ এর ১১ ধারায় দুই লক্ষ টাকা জরিমানা করা হয়েছে।তিনি আরও বলেন জনস্বার্থে এই ধরনের অভিযান অব্যাহত থাকবে।

আরও পড়ুন

  • সর্বশেষ
  • পঠিত