হাটহাজারীতে চট্টল ভয়েস এর নিউজের জেরে ব্যবস্থা 

মুহাম্মদ মহিউদ্দিন,হাটহাজারী(চট্টগ্রাম)প্রতিনিধি:

 

চট্টগ্রামের হাটহাজারীতে ”প্রধান শিক্ষকের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ” শিরোনামে প্রকাশিত প্রতিবেদনের পর পর তদন্ত কমিটি দ্রুত ব্যবস্থার অংশ হিসেবে গতকাল সভার আয়োজন করেন। এতে উপজেলার চিকনদন্ডী ইউনিয়নের কাটাখালী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক, সহকারী শিক্ষক ও অফিস সহকারীর বিরুদ্ধে দুর্নীতির সত্যতা পাওয়া যায়। পরে, অভিযুক্ত প্রধান শিক্ষক ও অন্যান্যদের আগামী ১দিনের মধ্যে প্রতিষ্ঠান কর্তৃক প্রাপ্য টাকা প্রতিষ্ঠানের একাউন্টে জমার নির্দেশ প্রদান করা হয়।

এ বিষয়ে তদন্ত কর্মকর্তা ও একাডেমিক সুপারভাইজার মোসলেম উদ্দিন বলেন, উপজেলা নির্বাহী কর্মকর্তার নির্দেশে আমরা তদন্ত করি। তদন্তে দুর্নীতির অভিযোগের সত্যতা পাওয়া যায়। পরবর্তীতে অভিযুক্তদের কিছু টাকা প্রতিষ্ঠানে ফেরত দিয়েছেন বাকি টাকা ফেরতের নির্দেশ দেন ইউএনও মহোদয়।

উপজেলা নির্বাহী কর্মকর্তা এবিএম মশিউজ্জামান এ বিষয়ে বলেন, ওই শিক্ষা প্রতিষ্ঠানে অভ্যন্তরীণ তদন্তে টাকা গ গরমিলের সত্যতা পাওয়া যায়। পরবর্তীতে আগামী ১দিনের মধ্যে অভিযুক্তদের টাকা প্রতিষ্ঠানের একাউন্টে ফেরতের নির্দেশ প্রদান করা হয়েছে। এ ধরনের কার্যক্রমে পরবর্তীতে জড়িত থাকলে ব্যবস্থা গ্রহণ করা হবে মর্মে অভিযুক্তদের সতর্ক করা হয়।

[recent_tabs]