দোহাজারী পৌরসভায় হযরত শামসেল আউলিয়া জামে মসজিদ নিজের পিতার মসজিদ দাবী করায় এলাকাবাসীর মানবন্ধন ও প্রতিবাদ সমাবেশ

দোহাজারী পৌরসভা যুবলীগের আহ্বায়ক মনসুর আলী ফয়সাল, তার ভাই খোরশেদ আলম রিজভী, আওয়ামী লীগ নেতা মনসফ আলী, ব্যাংক কর্মকর্তা মোহাম্মদ আলী জুয়েলসহ শুধুমাত্র একটি পরিবার গত ১৬ বছর প্রশাসন ও রাজনৈতিক প্রভাব খাটিয়ে পূর্ব দোহাজারী শামসের আউলিয়া জামে মসজিদ নিজের বাবার দাবি করে, জোরপূর্বক মসজিদ দখলদারিত্ব, মসজিদের টাকা আত্মসাৎ, এলাকাবাসীকে নামাজ আদায়ে বাধাঁ, মসজিদ পরিচালনা কমিটি গঠন করতে বাঁধা প্রদান, মিথ্যা মামলাসহ নানা অনিয়ম হয়রানীর প্রতিবাদ এবং বিচারের দাবিতে শুক্রবার (১৩ ডিসেম্বর) বিকাল ৩টায় এক মানববন্ধন ও প্রতিবাদসভা হয় দোহাজারী পৌরসভার ৭নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর মোহাম্মদ আলমগীর ও আরিফুল ইসলামের সঞ্চালনায় অনুষ্ঠিত হয়। বক্তব্য রাখেন মোহাম্মদ বাহাদুর ইসলাম, মোহাম্মদ ইউনুস, শাহ আলম,সাইফুল ইসলাম সুমন,নাসির উদ্দিন,দিল মোহাম্মদ, ছাবের, ফারুক, নয়ন প্রমুখ। মানববন্ধনে এলাকাবাসী মাওলানা খোরশেদ আলমের নির্যাতন,মামলা,হামলা , ভূমি দূস্যতার বিভিন্ন লেখা সম্মলিত পেষ্টুন ও ব্যনার হাতে নিয়ে মানববন্ধনে অংশ গ্রহণ করেন শত শত এলাকাবাসী। বক্তারা বলেন, আগামী শুক্রবারের মধ্য প্রশাসন উভয় পক্ষকে নিয়ে সমাধান না করে, তাহলে শুক্রবার একজন খতিব নিয়োগ করে মসজিদের নামাজ আদায় করবেন বলে জানান এলাকাবাসী। অন্যথায় কোন আপত্তিকর ঘটনার জন্য এলাকাবাসীকে দায়ী করতে পারবেন না প্রশাসন,মসজিদের কোন কমিটি না থাকায় তারা মসজিদের কোন সংস্কার করেনি হিসাব চাইলে মামলার হুমকি মসজিদের সকল অর্থ তার পরিবার লুটেফুটে খেয়েছে, এদের শাস্তির দাবি করেন এলাকাবাসী ।

[recent_tabs]