চট্টগ্রাম নগরের ষোলশহর রেলওয়ে ক্রসিং এলাকায় ট্রেনে কাটা পড়ে রাহাত (১০) নামে এক শিশু গুরুতর আহত হয়েছে। দুর্ঘটনায় শিশুটির একটি হাত ও একটি পা বিচ্ছিন্ন হয়ে গেছে।
শুক্রবার (১১ সেপ্টেম্বর) দুপুর আড়াইটার দিকে পাঁচলাইশ থানাধীন ষোলশহর রেলওয়ে ক্রসিং এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
স্থানীয় ও পারিবারিক সূত্রে জানা গেছে, রাস্তা পার হওয়ার সময় রাহাত ট্রেনের নিচে পড়ে গুরুতর আহত হয়। পরে পরিবারের সদস্যরা তাকে উদ্ধার করে দ্রুত চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে নিয়ে যান।
চমেক হাসপাতাল পুলিশ ফাঁড়ির ইনচার্জ নুরুল আলম আশেক জানান, ষোলশহর রেলওয়ে ক্রসিং এলাকায় ট্রেনের নিচে পড়ে রাহাত আহত হয়েছে। হাসপাতালে আনার পর তাকে ২৬ নম্বর ওয়ার্ডে ভর্তি করা হয়।
আহত রাহাত পাঁচলাইশ থানার ২ নম্বর গেট এলাকার আব্দুল মালেকের বাসার মো. ফারুকের ছেলে।
ইতি/
