, |

চট্টগ্রাম - 🌤️ 29° সে. | 💧 আদ্রতা 78%

চট্টগ্রামে ১০৭টি হারানো মোবাইল ফোন উদ্ধার

নিজস্ব প্রতিবেদক

চট্টগ্রাম জেলার বিভিন্ন থানায় হারানো ১০৭টি মোবাইল ফোন উদ্ধার করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)। সাধারণ ডায়েরির (জিডি) তথ্যের ভিত্তিতে প্রযুক্তির সহায়তায় অনুসন্ধান চালিয়ে ফোনগুলো উদ্ধার করা হয়। পরে প্রকৃত মালিকদের কাছে সেগুলো হস্তান্তর করেছে জেলা পুলিশ।

মঙ্গলবার (২৭ অক্টোবর) চট্টগ্রাম জেলা পুলিশের পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

জেলা পুলিশ সূত্রে জানা গেছে, জেলার ১৭টি থানায় মোবাইল ফোন হারানোর ঘটনায় করা জিডিগুলো পর্যালোচনা করে উদ্ধার কার্যক্রম পরিচালনা করে ডিবি। তথ্যপ্রযুক্তির ব্যবহার ও গোয়েন্দা অনুসন্ধানের মাধ্যমে ফোনগুলোর অবস্থান শনাক্ত করে সেগুলো উদ্ধার করা হয়।

মঙ্গলবার নগরের ২ নম্বর গেট এলাকায় পুলিশ সুপারের কার্যালয়ে আয়োজিত এক অনুষ্ঠানে উদ্ধার করা ফোনগুলো মালিকদের হাতে তুলে দেন চট্টগ্রামের পুলিশ সুপার মো. মাসুদ আলম।

দীর্ঘদিন পর হারানো ফোন ফিরে পেয়ে সন্তোষ প্রকাশ করেন মালিকেরা। জেলা পুলিশের এ উদ্যোগকে স্বাগত জানিয়ে তাঁরা সংশ্লিষ্ট কর্মকর্তাদের প্রতি কৃতজ্ঞতা জানান।

জেলা পুলিশ জানিয়েছে, হারানো সম্পদ উদ্ধারের পাশাপাশি জননিরাপত্তা নিশ্চিত করতে প্রযুক্তিনির্ভর পুলিশি কার্যক্রম অব্যাহত রাখা হবে।

ইতি/

আরও পড়ুন

  • সর্বশেষ
  • পঠিত