, |

চট্টগ্রাম - 🌤️ 29° সে. | 💧 আদ্রতা 50%

অক্টোবরে চট্টগ্রাম জেলার শ্রেষ্ঠ ওসি ভূজপুর থানার বিপুল চন্দ্র দে

নিজস্ব প্রতিবেদক

চট্টগ্রাম জেলা পুলিশের অক্টোবর মাসের সার্বিক কর্মমূল্যায়নে জেলার শ্রেষ্ঠ অফিসার ইনচার্জ (ওসি) নির্বাচিত হয়েছেন ভূজপুর থানার ওসি বিপুল চন্দ্র দে। আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ, অপরাধ দমন, পলাতক আসামি গ্রেপ্তার, পরোয়ানা কার্যকর এবং চোরাই মালামাল উদ্ধারে উল্লেখযোগ্য ভূমিকার স্বীকৃতি হিসেবে তাঁকে এ সম্মাননা দেওয়া হয়েছে।

বৃহস্পতিবার (৫ নভেম্বর) চট্টগ্রাম জেলা পুলিশের মাসিক মাস্টার প্যারেড, কল্যাণ সভা ও অপরাধ পর্যালোচনা সম্মেলনে অক্টোবর মাসের কাজের মূল্যায়নের ভিত্তিতে তাঁকে জেলার সেরা ওসি হিসেবে মনোনীত করা হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন চট্টগ্রামের পুলিশ সুপার মো. মাসুদ আলম।

সভায় পুলিশ সদস্যদের পেশাগত কার্যক্রম, কর্মপরিবেশ ও কল্যাণসংক্রান্ত বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হয়। পাশাপাশি অপরাধ নিয়ন্ত্রণ, মাদকদ্রব্য উদ্ধার, ওয়ারেন্ট কার্যকর এবং গুরুত্বপূর্ণ মামলার রহস্য উদ্‌ঘাটনে বিশেষ অবদান রাখা পুলিশ কর্মকর্তাদের পুরস্কার ও সম্মাননা প্রদান করা হয়।

শ্রেষ্ঠ ওসি নির্বাচিত হওয়ার প্রতিক্রিয়ায় বিপুল চন্দ্র দে বলেন, এ স্বীকৃতি তাঁর একার অর্জন নয়; বরং ভূজপুর থানার সব কর্মকর্তা ও সদস্যের সম্মিলিত প্রচেষ্টার ফল। দায়িত্ব পালনে সহকর্মীদের আন্তরিকতা, নিষ্ঠা ও সহযোগিতার কারণেই এ অর্জন সম্ভব হয়েছে।

তিনি আরও বলেন, এলাকার আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা, অপরাধ নিয়ন্ত্রণ এবং সাধারণ মানুষের নিরাপত্তা নিশ্চিত করতে ভবিষ্যতেও পেশাদারত্ব ও আন্তরিকতার সঙ্গে কাজ করে যাবেন।

আরও পড়ুন

  • সর্বশেষ
  • পঠিত