, |

চট্টগ্রাম - 🌤️ 26° সে. | 💧 আদ্রতা 96%

ফটিকছড়িতে অস্ত্রসহ গ্রেফতার-১

নিজস্ব প্রতিবেদকঃ

 

 

চট্টগ্রামের ফটিকছড়িতে ২১ মামলার আসামী মোঃ আজগর আলী (৫০) কে অস্ত্রসহ গ্রেফতার করেছে ফটিকছড়ি থানা পুলিশ।

 

২ জানুয়ারী রাতে তিনটার দিকে নাজিরহাট আদর্শ উচ্চ বিদ্যালয়ের পুরাতন গেইটের সামনে খাগড়াছড়ি গামী পাকা রাস্তার উপর তাকে গ্রেফতার করা হয় ।

 

পুলিশ জানায় গোপন সংবাদের ভিত্তিতে আসামী-মোঃ আজগর আলী গ্রেফতার করে। এসময় তার কাছ থেকে একটি দেশীয় তৈরী আগ্নেয়াস্ত্র দুইনলা বন্দুক (এলজি) উদ্ধার করা হয়।

 

ফটিকছড়ি থানার সেকেন্ড অফিসার এস.আই নাজমুল জানান। অস্ত্রসহ নাজিরহাট থেকে এক ব্যক্তিকে গ্রেফতার করে আইনি প্রক্রিয়া শেষে তাকে আদালতে প্রেরণ করা হয়েছে। তার বিরুদ্ধে মাদক,অস্ত্রসহ ২১ টি মামলার রয়েছে।

আরও পড়ুন

  • সর্বশেষ
  • পঠিত