লোহাগড়ায় ভুয়া ডাক্তার কে তিন মাসের কারাদন্ড

এস এম শরিফুল ইসলাম, নড়াইল প্রতিনিধিঃ

 

 

 

নড়াইলের লোহাগড়া উপজেলার মুন্সি আলাউদ্দীন মোড় এলাকায় শেখ মোঃ শফিকুল ইসলাম নামে এক ভুয়া চিকিৎসক কে তিন মাসের কারাদন্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। শফিফুল ইসলাম যশোর জেলা শহরের বারান্দীপাড়া গ্রামের মৃত আব্দুল হামিদ শেখের ছেলে।

 

ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা গেছে, মঙ্গলবার (৩০ জানুয়ারি) বিকাল সাড়ে ৩টার দিকে লোহাগড়া উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট আফরিন জাহান। গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারেন ভুয়া চিকিৎসক শফিকুল ইসলাম বিভিন্ন ডিগ্রী ব্যবহার করে মুন্সি আলাউদ্দীন মোড় এলাকায় নুর মদিনা মেডিকেলে রোগী দেখছেন।

 

পরে তিনি বিকালে উপজেলার মুন্সি আলাউদ্দীন মোড় এলাকার নুর মদিনা মেডিকেলে অভিযান চালায়। সেখানে ভুয়া চিকিৎসক শফিকুল ইসলাম প্রমানিত হওয়ায় তাকে তিন মাসের বিনাশ্রম কারাদন্ড প্রদান করা হয়।

ভ্রাম্যমাণ আদালত পরিচালনার সময় লোহাগড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক ডাঃ মোহাম্মদ খালিদ সাইফুল্লাহ বেলাল ও পুলিশসহ সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন।

 

 

লোহাগড়া উপজেলা সহকারি কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আফরিন জাহান বলেন, ওই ব্যক্তি বিভিন্ন ডিগ্রী ব্যবহার করে রোগীর চিকিৎসা করতেন। পরে তাকে কারাগারে পাঠানো হয়েছে।

[recent_tabs]