Tuesday, June 23, 2026

বোয়ালখালীতে দুই সন্তানের জননীর ঝুলন্ত লাশ উদ্ধার

মো নুরুল্লা সবুজ,চট্টগ্রাম প্রতিনিধিঃ

 

বোয়ালখালীতে শাহানা সুলতানা রিমু (৩৮) নামের এক গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে থানা পুলিশ।

 

তিনি বোয়ালখালী পৌরসভার ৫ নম্বর ওয়ার্ডের পূর্ব গোমদণ্ডী চৌধুরী পাড়ার তাহের মাষ্টার বাড়ির প্রবাসী মোহাম্মদ মুছার সহধর্মিণী।

 

শুক্রবার (২২ মার্চ) দুপুর ১২টার দিকে নিজ ঘর থেকে সিলিং ফ্যানের সাথে ঝুলন্ত রিমুর মরদেহ উদ্ধার করে বোয়ালখালী থানা পুলিশ।

 

বোয়ালখালী পৌরসভার ৫ নম্বর ওয়ার্ড কাউন্সিলর মো.ইসমাইল হোসেন আবু জানান, ছেলেমেয়েরা প্রাইভেট পড়তে ঘর থেকে বেরিয়ে যাওয়ার পর সকাল ১০টার দিকে রিমু গলায় ওড়না পেঁচিয়ে নিজ কক্ষের সিলিং ফ্যানের সাথে ঝুলে আত্মহত্যা করেছেন।

 

তার স্বামী মোহাম্মদ মুছা প্রবাসে রয়েছেন। বাড়িতে এক ছেলে ও এক মেয়েকে নিয়ে থাকতেন রিমু।

 

তিনি বলেন, রিমু পারিবারিক কলহের জের ধরে অভিমানে এ ঘটনা ঘটিয়েছে বলে ধারণা করছি।

 

বোয়ালখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো.আছহাব উদ্দিন বলেন, খবর পেয়ে মহিলার মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য চট্টগ্রাম মেডিক্যাল কলেজ (চমেক) হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। এ বিষয়ে আইনানুগ ব্যবস্থা নেওয়া হচ্ছে।

  • সর্বশেষ
  • পঠিত