
রিপোর্ট আপস জয়ধরঃ
ফটিকছড়িতে টয়লেটের সেফটিক ট্যাংকে পড়ে মুহাম্মদ রোহান (৬) নামের এক মাদ্রাসা শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। বুৃধবার সন্ধ্যায় উপজেলার ধর্মপুর আজাদীবাজার এলাকার রনজুরহাট সংলগ্ন অলি আহমদ বাড়িতে এ ঘটনা ঘটে।
নিহত রোহান ওই এলাকার প্রবাসী মুহাম্মদ শাহজাহানের ছেলে। রোহান স্থানীয় একটি এবতেদায়ী মাদ্রাসায় নূরানী বিভাগের শিক্ষার্থী।রোহানের মামা মোহাম্মদ আব্বাস বলেন, আমার বোনের পাশ্ববর্তী ফুফু শাশুড়ির ঘরে টয়লেটের সেফটি ট্যাংক পরিষ্কার করার জন্য ট্যাংকির ঢাকনি তুলে কাজ করেন।সন্ধ্যায় রোহানকে খোঁজাখুঁজি করে না পেয়ে ত ল্লা শি চালালে দেখা যায় ট্যাংকের ভেতর রোহানের লা-শ। অথচ ওই ট্যাংকির ঢাকুনিটি প্রায় সময় প্লাস্টিক দিয়ে ডেকে রাখা হয়। ভাগনে রোহান বেশিরভাগ সময় ওই ঘরেই থাকত। মনে হয় দুর্ভাগ্যবশত রোহান ওই ট্যাংকিতে পড়ে যায়। সেখান থেকে উদ্ধার করে স্থানীয় ডাক্তারের কাছে নিয়ে গেলে ডাক্তার তাকে মৃত ঘোষণা করে।
ফটিকছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নুরুল হুদা বলেন, ‘এ ব্যাপারে কারও বিরুদ্ধে পরিবারের কোনও অভিযোগ নেই। পরিবারের আবেদনের প্রেক্ষিতে লাশ বিনা ময়নাতদন্তে দাফনের অনুমতি দেওয়া হয়েছে।’

